ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৪:২০:১৯
চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিএটিবিসি, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ইউনিলিভার কনজুমার।

সভায় প্যারামাউন্ট টেক্সটাইল ছাড়া অন্য তিনটি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় (অক্টোবর-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবদন প্রকাশ করবে প্যারামাউন্ট টেক্সটাইল।

কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-

০২ মার্চ, ২০২৬ (সোমবার):

পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও বিএটিবিসি— দুপুর ২ টায় প্যারামাউন্ট টেক্সটাইল— বিকেল ৩:০০ টায়

০৫ মার্চ (বৃহস্পতিবার)

ইউনিলিভার কনজুমার— বিকেল ৩:০০ টায়

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে