নগদ নিলে শাস্তি! ভূমি অফিসে এলো নতুন কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি রোধে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে সারা দেশের সব ভূমি অফিসের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সরকার নির্ধারিত ফি’র তালিকা সম্বলিত স্থায়ী সাইনবোর্ড টাঙানো বাধ্যতামূলক।
নির্দেশনা অনুযায়ী—সাইনবোর্ডের আকার হতে হবে চার ফুট বাই আড়াই ফুট।অফিসের দৃশ্যমান স্থানে তা স্থাপন করতে হবে।প্রতিটি সেবার নির্ধারিত ফি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
মন্ত্রণালয় মনে করছে, এতে সেবাগ্রহীতারা আগেই জানতে পারবেন কোন সেবার জন্য কত টাকা দিতে হবে, ফলে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ কমবে।
ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবার ফি এখন থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি নগদ অর্থ গ্রহণ করতে পারবেন না।
নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—কোনো অবস্থাতেই নগদ অর্থ লেনদেন করবেন না। নির্ধারিত ডিজিটাল পদ্ধতিতে ফি পরিশোধ করুন এবং রসিদ সংরক্ষণ করুন।
স্বচ্ছতা নিশ্চিত করতে ১৬১২২ নম্বরে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু রয়েছে।যদি কোনো ভূমি অফিসে নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা দাবি করা হয় বা অনিয়মের শিকার হতে হয়, তাহলে এই নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবার নির্দিষ্ট ফি প্রকাশ করেছে। যেমন—
ই-নামজারি (মিউটেশন) ফি: মোট ১,১৭০ টাকা
কোর্ট ফি: ২০ টাকা
নোটিশ জারি ফি: ৫০ টাকা
রেকর্ড সংশোধন/হালনাগাদ ফি: ১,০০০ টাকা
প্রতি কপি খতিয়ান: ১০০ টাকা
এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই বলে স্পষ্ট করা হয়েছে।
খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপি: ১২০ টাকা
ডাকযোগে পেতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাকমাশুল দিতে হবে।
মৌজা ম্যাপ সরবরাহ
প্রতি শিট মৌজা ম্যাপ: ৫৪৫ টাকা
ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত: ১১০ টাকা
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত তালিকার বাইরে অন্য কোনো নামে বা বেনামে ফি আদায় আইনত দণ্ডনীয় অপরাধ।
জেলা প্রশাসকদের মাধ্যমে দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের কথা জানানো হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য—ভূমি সেবাকে হয়রানিমুক্ত, স্বচ্ছ এবং সম্পূর্ণ জবাবদিহিমূলক করা, যাতে সাধারণ মানুষ সহজে ও নির্ধারিত খরচে সেবা পেতে পারেন।
মুসআব/
পাঠকের মতামত:
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ









.jpg&w=50&h=35)



