ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৩:৫৯:৩২
চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (০১-০৫ মার্চ’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ২ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে এই ২ কোম্পানির শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ২ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং গ্রামীণ ফোন।

গ্রামীণ ফোন

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০৩ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি ১১০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। ফলে সমাপ্ত অর্থবছরের জন্য মোট ডিভিডেন্ড দাঁড়াল ২১৫ শতাংশ, যা কোম্পানিটির মোট নিট মুনাফার ৯৮.১৬ শতাংশ।

গত বছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমে ২১ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

ঘোষিত এই ডিভিডেন্ড এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য গ্রামীণফোন আগামী ২০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০৪ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা, আগের বছর আয় ছিল ৩ টাকা ০৮ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৪ পয়সা।

আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে