‘নতুন বন্দোবস্তের রাজনীতি’র অঙ্গীকার নিয়ে এক বছরে এনসিপি!
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একদল তরুণকে নিয়ে আত্মপ্রকাশের এক বছর পূর্ণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নতুন বন্দোবস্তের রাজনীতি’র অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা দলটি শুরুতেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছিল। তবে এক বছর পর প্রশ্ন উঠেছে— তারা কতটা শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে?
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে জনসভা করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি। ঘোষণাপত্রে তারা ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। এর মধ্যে ছিল— গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং রাজনৈতিক-সামাজিক কাঠামোর গণতান্ত্রিক পুনর্গঠন।
পরবর্তীতে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশ’ শিরোনামে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে গণতন্ত্র, বিচারব্যবস্থা, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন, জনবান্ধব আইনশৃঙ্খলা ব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিষ্ঠার পর জুলাই মাসে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৬৪ জেলায় সফর করে দলটি। এতে তারা প্রান্তিক পর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দেয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এর মধ্যে ৬টি আসনে জয়লাভ করে দলটির প্রার্থীরা। মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়ে তারা জাতীয় ভোটের ৩.২১ শতাংশ অর্জন করে।জয়ী আসনগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা বিএনপি-সমর্থিত প্রার্থী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন ধারার রাজনীতির অঙ্গীকার করলেও নির্বাচনি জোটে অংশ নেওয়ার মাধ্যমে এনসিপি মূলধারার প্রচলিত রাজনৈতিক কাঠামোর ভেতরেই অবস্থান নিয়েছে। ফলে স্বতন্ত্র বিকল্প শক্তি হিসেবে নিজেদের আলাদা করে তুলতে পারেনি।
আইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চাকেন্দ্রের পরিচালক, বলেন— আন্দোলনের শক্তি দিয়ে জনমত তৈরি করা যায়; কিন্তু নির্বাচনি রাজনীতিতে টিকে থাকতে প্রয়োজন সংগঠন, কৌশল, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব ও বিস্তৃত সামাজিক গ্রহণযোগ্যতা। তার মতে, এই জায়গায় এনসিপি এখনো পরিপক্ব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের দ্বিমুখী রাজনৈতিক বাস্তবতায় তৃতীয় শক্তির জায়গা থাকলেও সেটি ধরে রাখতে সাংগঠনিক গভীরতা জরুরি।
দলের নেতারা বলছেন, এক বছরে সাংগঠনিক ভিত শক্ত করা কঠিন হলেও তারা সীমিত ব্যয়ে নির্বাচন, জনসম্পৃক্ত তহবিল সংগ্রহ, সাংস্কৃতিক প্রচারণা ও ট্রাকভিত্তিক জনসভা— এসব উদ্যোগের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন।
তাদের দাবি, আন্দোলনের আবেগের পাশাপাশি নতুন রাজনৈতিক বার্তাও ভোটারদের কাছে পৌঁছেছে। ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারলে বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা সম্ভব।
বিশ্লেষকদের অভিমত, এক বছর কোনো রাজনৈতিক দলের জন্য খুব বেশি সময় নয়। তবে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে এনসিপিকে তরুণ নেতৃত্বের গণ্ডি ছাড়িয়ে সমাজের সব শ্রেণি ও বয়সের মানুষের আস্থা অর্জন করতে হবে।আন্দোলনের স্পিরিটকে সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপান্তর করা— সেটিই এখন এনসিপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘নতুন বন্দোবস্তের রাজনীতি’র অঙ্গীকার নিয়ে এক বছরে এনসিপি!
- উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার
- যেসব আত্মীয়কে জাকাত দেওয়া যাবে না
- ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ছাত্রদল নেতা হামিমকে শোকজ
- ইরান প্রশ্নে ‘বড় সিদ্ধান্ত’ ঘোষণা ট্রাম্পের
- শেষ পর্যন্ত দেউলিয়া ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’
- গাড়ির পেছনে দৌড়ানো নিয়ে যা বললেন ছাত্রদল নেতা রাকিব
- গরু জবাইয়ের ঘটনায় যুবক কারাগারে, প্রশাসনের সতর্কবার্তা
- ইফতারের পর চা খাচ্ছেন, না জানলে ক্ষতি হতে পারে
- প্রতিমন্ত্রীর সফর ঘিরে অপ্রত্যাশিত ঘটনা— তদন্তে নেমেছে পুলিশ
- জামিনে মুক্তির পরই নতুন মামলা— ফের বিপাকে রাজ্জাক
- উপনির্বাচনের তফশিল ঘোষণা, তারেকের আসনে নতুন সমীকরণ
- উদ্যোক্তার ঋণ বন্ডে: লাভের টাকায় সুইজারল্যান্ডে সফর!
- আবারো আলোচনায় ড. ইউনূস, অভিনেতার পোস্টে তোলপাড়
- ইফতারে ভুলেও খাবেন না যে ৩ খাবার
- মাত্র ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি
- দায়িত্বশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায়
- ভূমিকম্পের সময় যা করবেন, যা থেকে দূরে থাকবেন
- ১ মাসে ১০ বার ভূমিকম্প! বিশেষজ্ঞদের সতর্কবার্তা
- প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের মিষ্টি কুশল বিনিময়
- ‘মুজিব প্রেমিক নারীরা’: ধানমন্ডিতে গ্রেপ্তার ৭ নেতাকর্মী
- বিশ্বনবীর দিকনির্দেশনা: ভূমিকম্পের সময় যা পড়বেন
- পরপর ২ দফায় দেশে আবারও ভূমিকম্প
- বেগুনি ভাজুন ঠিক এইভাবে, মচমচে ও সোনালি হবে একদম!
- সাকিব ভক্তদের মব: আসিফের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- দেশে আবারও ভূমিকম্প, রিখটার ৫.৩
- মোদীর বক্তব্য: পিতৃভূমি-মাতৃভূমি সংজ্ঞা নতুনভাবে
- মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন!
- জামায়াত আমির উঠছেন যে লাল বাড়িতে!
- ফখরুদ্দীন আহমদ যেভাবে মবের উচ্ছৃঙ্খলতা থামালেন
- সেনাবাহিনীর ৬ শীর্ষ পদে রদবদল
- ‘কোনো আপস চলবে না’: জামায়াত আমির
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মে মাস থেকে বড় পরিবর্তন; ব্যাংকগুলো পাবেন রেপো সুবিধা
- রমজানে বাজার ঘুরে মিললো স্বস্তির খবর
- ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫
- শেষ মুহূর্তের নাটকীয়তা কাটিয়ে নতুন দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী
- মিডিয়া ট্রায়াল প্রসঙ্গে মুখ খুললেন আমির হামজা
- আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা
- ভূমিকম্পে কাঁপল এশিয়ার আরেক দেশ
- নগদ নিলে শাস্তি! ভূমি অফিসে এলো নতুন কড়াকড়ি
- বিডি থাই ফুডের কারখানায় ভাঙচুর ও লুটপাট
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- পোশাক খাতের খেলাপি ঋণ কমাতে ‘উইন-উইন’ সমাধানের পথে সরকার
- “উপরওয়ালা এখন আমি!” – সরাসরি হুমকি দিলেন মুফতি আমির হামজা
- আ.লীগ নেতাদের জামিনে ক্ষুব্ধ সাবেক নেত্রী
- এলপিজি দাম নিয়ন্ত্রণ নিয়ে সুখবর
- সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টার যমুনা ত্যাগের তারিখ জানা গেল
- দাম কমেছে খেজুরের, দেখে নিন সব রকমের দামের তালিকা
- নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ
- ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর
- ২২ অক্টোবর রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ
- ইউনূসকে ঘিরে নতুন আইনি ঝড়ের আভাস!
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- ২ বছর পর ফের ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন মোড়
- শেয়ারবাজার থেকে ২৭০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রত্যাহার
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- বিএসইসির শীর্ষপদে দৌড়ঝাঁপ, আস্থা সংকটে নিয়ন্ত্রক সংস্থা
- যে কারণে পদত্যাগ করলেন না সাবেক চিফ প্রসিকিউটর
- পদত্যাগীরা ফেরছেন এনসিপিতে! বড় সিদ্ধান্ত আসছে ২৬ ফেব্রুয়ারি
- উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘নতুন বন্দোবস্তের রাজনীতি’র অঙ্গীকার নিয়ে এক বছরে এনসিপি!
- উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ছাত্রদল নেতা হামিমকে শোকজ














