ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সবশেষ আপডেট

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১২:১৫:৩৬
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সবশেষ আপডেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে গত মাস থেকে তীব্র আলোচনা চলছে। বিসিবি কয়েক সপ্তাহ ধরে তার দেশে ফেরার প্রক্রিয়া চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল– ২৮ ফেব্রুয়ারি সাকিব বাংলাদেশে ফিরবেন। তবে বর্তমানে চলতি মাসে তিনি দেশে ফিরছেন না।

বিসিবি পরিচালক আসিফ আকবর শুক্রবার এক টক শোতে জানান, “সাকিবের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। শেষবার আমেরিকায় যেয়ে তার সঙ্গে কথা হয়েছে। সাকিব খেলতে ইচ্ছুক। বোর্ডের সব পরিচালকের সম্মতিক্রমে আমরা তাকে বাংলাদেশ দলে চাই।”

সাকিবের বিরুদ্ধে থাকা পুরোনো মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও আলোচনার কথাও তিনি উল্লেখ করেন। আসিফ জানান, “আইনজীবীদের মাধ্যমে কেসের ফাইল দ্রুততম সময়ে, সম্ভবত রবিবার-সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পাঠানো হবে।”

বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, “সাকিব ক্রিকেটার হিসেবে নতুন করে পরিচয় প্রমাণের প্রয়োজন নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স চমৎকার। ফিট থাকলে তিনি বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ।”

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বলেছেন, “সাকিব-মাশরাফির বিষয় রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। মামলা দ্রুত সমাধান হলে তারা জাতীয় দলে ফিরবেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে