ক্রীড়া মন্ত্রণালয়ে চমক দিতে যাচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। তবে ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে আলাদা আলোচনা চলছে দলটির ভেতরে।
দলটির ২১২ জন সংসদ সদস্যের মধ্যে সরাসরি মাঠের খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন মাত্র দুজন। চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন আগে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবারও শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হওয়ার আলোচনায় আছেন তিনি।
অন্যদিকে সাবেক ফুটবলার ও বর্ষীয়ান রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও অন্য মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।
জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে— টেকনোক্র্যাট কোটায় তাকে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাবনাটি আপাতত ক্ষীণ।
ক্রীড়ামন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইশরাক হোসেন ও আলী আসগর লবি। খুলনা-৫ আসন থেকে জয়ী হয়েছেন লবি। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে পরাজিত করেছেন।
২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলী আসগর লবি। তিনি টানা পাঁচ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–র সভাপতি ছিলেন। তার সময়ে ক্রিকেট প্রশাসনে কাঠামোগত পরিবর্তন ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি পায়।
এছাড়া ২০০২-২০০৪ সাল পর্যন্ত তিনি Asian Cricket Council–এর সভাপতির দায়িত্ব পালন করেন। দেশের ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ক্লাবের পরিচালক হিসেবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘ ও বহুমাত্রিক সম্পৃক্ততার কারণে যুব ও ক্রীড়ামন্ত্রীর দৌড়ে আলী আসগর লবিকেই এগিয়ে রাখা হচ্ছে।
অতীতে বিএনপি সরকার গঠন করলেও ক্রীড়া মন্ত্রণালয় বেশিরভাগ সময় প্রতিমন্ত্রীর অধীনেই ছিল। ১৯৯১ সালে স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন মির্জা আব্বাস। এরপর সাদেক হোসেন খোকা ২০০১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০০১-২০০৬ মেয়াদে পুরো সময় দায়িত্ব পালন করেন ফজলুর রহমান পটল—তিনিও ছিলেন প্রতিমন্ত্রী।
এবার ক্রীড়া মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী দেওয়া হবে কি না, সে দিকেও নজর রয়েছে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের।
মুসআব/
পাঠকের মতামত:
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- ইসলামী ব্যাংকে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল
- ব্যাংকের স্বার্থ ও জনস্বার্থ রক্ষায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
- শেয়ারবাজারকে গতিশীল করতে একাধিক নীতিগত সুপারিশ ডিবিএর
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
জাতীয় এর সর্বশেষ খবর
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের













