কানের কাছে মশা গুনগুন করছে জানুন বৈজ্ঞানিক কারণ
নিজস্ব প্রতিবেদক: সারাদিনের ক্লান্তি কাটিয়ে আরাম করতে ঘুমোতে গেলে হঠাৎ কানের কাছে মশার গুনগুন আওয়াজ আমাদের বিরক্ত করে। মনে হয় যেন মশাটা ইচ্ছে করেই আমাদের ঘুম ভাঙানোর জন্য উপস্থিত হয়েছে, কিন্তু আসলে এটি কোনো দুষ্টুমি নয়; এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। আমরা যে গুনগুন শব্দটি শুনি, সেটি আসলে মশার ডানা ঝাপটানোর ফলে তৈরি হয়। স্ত্রী মশা প্রতি সেকেন্ড প্রায় পাঁচশ বার ডানা ঝাপটায়, যার কম্পনের ফ্রিকোয়েন্সি প্রায় ৪৫০–৫০০ হার্টজ। পুরুষ মশার ডানার ফ্রিকোয়েন্সি এই চেয়ে আরও বেশি। মানুষের কাছে এই শব্দ বিরক্তিকর মনে হলেও, মশার দাম্পত্য জীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুষ মশা এই শব্দ শুনে স্ত্রী মশা শনাক্ত করে এবং মিলনের জন্য সঙ্গী বেছে নেয়। আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাইকেল রিহল জানিয়েছেন, আমরা সাধারণত স্ত্রী মশার গুনগুন বেশি শুনি, কারণ তারা মানুষের রক্ত খায়—মিলনের পর ডিম তৈরি করার জন্য শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে পুরুষ মশা রক্ত খায় না, তারা ফুলের মধু খেয়ে বাঁচে।
মশা আমাদের খুঁজে পায় মূলত শ্বাসের মাধ্যমে নির্গত হওয়া কার্বন ডাই-অক্সাইড শনাক্ত করে। এজন্য তারা মুখ, নাক বা কান সংলগ্ন জায়গায় বেশি ঘোরে, আর আমাদের মনে হয় যেন তারা কানের কাছে এসে গান শোনাচ্ছে। এছাড়া ত্বকের রঙ, গন্ধ এবং ত্বকের ব্যাকটেরিয়ার বৈচিত্র্যও মশার আকর্ষণের সঙ্গে সম্পর্কিত। সাধারণত গাঢ় ত্বকের মানুষ এবং যাদের ত্বকে কম বৈচিত্র্যময় ব্যাকটেরিয়া থাকে, তারা বেশি আক্রান্ত হন। মশা পৃথিবীর প্রায় সব দেশেই আছে, তবে আইসল্যান্ডে প্রাকৃতিকভাবে মশা নেই। এর কারণ হলো দেশটির ঠান্ডা জলবায়ু ও পরিবেশগত অবস্থা মশার জীবনচক্র টিকিয়ে রাখতে সক্ষম নয়।
মশার উপস্থিতি শুধু বিরক্তিকর নয়, এটি স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি রোগ ছড়ানোর জন্য মশা দায়ী। তাই ঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরানো, মশারি ব্যবহার করা ইত্যাদি অভ্যাস জরুরি। কানের কাছে মশার গুনগুন করা আসলে তাদের বেঁচে থাকার এবং বংশবিস্তার করার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। মানুষের দৃষ্টিতে এটি বিরক্তিকর হলেও, মশা নিজেদের জীবনচক্র বজায় রাখার জন্য এমন আচরণ করে এবং ঘুমের শান্ত মুহূর্তটাই তারা বেছে নেয় এই কাজের জন্য।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে নতুন স্বপ্ন: নিয়ন্ত্রক সংস্থায় আমূল পরিবর্তনের দাবি তুঙ্গে
- কানের কাছে মশা গুনগুন করছে জানুন বৈজ্ঞানিক কারণ
- ইউনূস সরকারের শেষ মুহূর্তের চুক্তি নিয়ে অর্থনৈতিক চাপে বাংলাদেশ
- রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে
- গণভোটে বিজয়ী ‘হ্যাঁ’– তবুও কার্যকর হয়নি যেসব দেশে
- কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- বাংলাদেশের আকাশপথে ভারতকে নিষেধাজ্ঞা
- নতুন শিক্ষামন্ত্রীর কঠোর ঘোষণা, জানুন বিস্তারিত
- গাজায় নতুন ফুটবল স্টেডিয়াম: ফিফা দিচ্ছে ৬১২ কোটি টাকা
- এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন
- ৫ হাজার কোটির লাইফলাইন পেল প্রিমিয়ার ব্যাংক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন
- পৃথিবীতে প্রথম রোজা পালনকারী যিনি ছিলেন
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- বাংলাদেশে এসে বিশ্বকাপজয়ী ওজিলের গাড়িবহর দুঘটনার মুখে
- আলোচিত ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ
- ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান—পেছনের গল্প চমকপ্রদ
- এক ছোট ভুলই পুরো ফোন ভেঙে দিতে পারে!
- নির্বাচনের কারণে ইমামের চাকরিচ্যুতি, জাহাঙ্গীর আলমের নেপথ্য
- ইতালির ক্লিক ডে নিয়ে প্রবাসীদের জন্য সুখবর
- টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
- জামিনে কারামুক্ত আ.লীগের সাবেক সংসদ সদস্য
- ভোটকর্মীদের ভাতা কর্তন নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউএনও
- যে কারণে বাসা ছাড়তে কষ্ট হচ্ছে আসিফ নজরুলের
- ঢাকার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- খতিয়ান ও মৌজা ম্যাপের ফিতে নতুন রুলস
- তারকা জুটির বিয়েতে চুক্তিতে সই না করলে ঢোকা যাবে না
- তারেক রহমানকে ট্রাম্পের বিশেষ বার্তা
- বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ভারত
- ভিডিওতে ধরা পড়ল হামলার দৃশ্য; যা জানালেন মনিরা মিঠু
- সড়কের ‘চাঁদা’ আসলে চাঁদা নয়—মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি
- শেয়ারবাজারে পেশাদারিত্ব বাড়াতে আইসিএম-ডিবিএ’র সমঝোতা চুক্তি
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন
- ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা
- দেশে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প
- অভিভাবক হিসাব থেকে উত্তরাধিকারীর কাছে শেয়ার হস্তান্তর
- ১৯ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- রেকর্ড প্রত্যাশা ভেস্তে গেল, সূচক কমাতে সক্রিয় ১০ কোম্পানি
- সূচক কমলেও শক্ত অবস্থানে তিন কোম্পানি
- অপ্রত্যাশিত নিম্নমুখীতায় সপ্তাহ শেষ
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা














