ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দেশে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৫:১৮:১৫
দেশে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: দেশের সিলেট ও তার আশপাশের এলাকায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। এ ভূমিকম্পের উৎপত্তি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সিলেটের ছাতকে, এবং এর গভীরতা ছিল ৬২৬ কিলোমিটার।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে