ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোটকেন্দ্রে সন্তান প্রসব

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২০:২৯:২৭
ভোটকেন্দ্রে সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে গিয়ে কেন্দ্রেই এক নারী ভোটার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সদ্য মা হওয়া ওই নারীর নাম আম্বিয়া খাতুন (৩০)। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গৃহস্থালির কাজ শেষ করে সন্তানসম্ভবা অবস্থায় তিনি বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পরপরই তিনি তীব্র প্রসবব্যথা অনুভব করেন।

এ সময় উপস্থিত নারী ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন।

ঘটনাটি জানাজানি হলে কেন্দ্রজুড়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত ভোটারদের কাছে বিষয়টি ছিল এক ব্যতিক্রমী ও স্মরণীয় ঘটনা।

পরে স্বজনরা প্রসূতি মা ও নবজাতককে বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে