ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ধানের শীষের সিল দেয়া শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৪:৩৩:৪০
ধানের শীষের সিল দেয়া শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই

নিজস্ব প্রতিবেদক : শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

ইউএনও মাহবুবা হক বলেন,“সিল মারা ব্যালট পেপারগুলো বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে