ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৯:৩৪:২৬
জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ।

রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি বলেন, “ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্টের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে, তবে কে বা কারা এবং কিভাবে এটি করেছে, তা তদন্ত করা হচ্ছে।”

প্রসঙ্গত, জামায়াত আমিরের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানিয়েছেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই অ্যাকাউন্ট হ্যাক হয়। কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে ওই অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও নারী অবমাননাকর পোস্ট করা হয়।

দলের সাইবার টিম দ্রুত অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর পুনরায় নিয়ন্ত্রণে আনে। বিতর্কিত পোস্টটি দ্রুত মুছে ফেলা হলেও ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে