ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পরিবারসহ বাহাউদ্দিন নাসিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৯:২৯:৩৪
পরিবারসহ বাহাউদ্দিন নাসিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের, পাশাপাশি স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক (গোয়েন্দা) মো. হোসাইন শরীফ আদালতে জানান, নাছিম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও বিদেশে পাচারের চেষ্টা করছেন। অনুসন্ধানে দেখা গেছে, এসব অর্থ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত।

আদালত মনে করছে, যদি এই ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়, তাহলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই লেনদেন বন্ধ রাখার জন্য ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে