×
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শফিকুল আলমের সমালোচনার জবাবে মাসুদ কামালের তীব্র বার্তা

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:৫০:১১
শফিকুল আলমের সমালোচনার জবাবে মাসুদ কামালের তীব্র বার্তা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি একটি টকশোতে সাবেক প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিক মাসুদ কামাল সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন। শফিকুল আলম দাবি করেছেন, মাসুদ কামালের বক্তব্যের ৮০ শতাংশ ভুল এবং তিনি লেখাপড়া করেননি।

এই সমালোচনার জবাবে মাসুদ কামাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, শফিকুল আলম হঠাৎ উত্তেজিত হয়ে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি কী উত্তর দেব? সবচেয়ে ভালো হয়, টকশো ভিডিওগুলোতে দর্শকদের মন্তব্য দেখুন। পাবলিক তার মন্তব্য কিভাবে নিয়েছে, সেটা দেখলেই বোঝা যাবে।”

মাসুদ কামাল আরও বলেন, শফিকুল আলম আজ আর প্রেস সেক্রেটারি নন এবং টকশোতে কেউ তাকে ডাকবে না। তিনি সম্ভবত কোনো পত্রিকার সম্পাদক হতে চলেছেন, কিন্তু মাসুদ কামাল ওই পত্রিকার নামও জানেন না। “সবমিলিয়ে আলোচনায় থাকতে হলে হয়তো আমাকে টার্গেট করছেন,” যোগ করেন তিনি।

উল্লেখ্য, মাসুদ কামালের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং এতে সমর্থক-সমালোচক উভয় পক্ষের প্রতিক্রিয়া দেখা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে