সিটি গ্রুপের হাত ধরে উৎপাদনে ফিরছে রহিমা ফুড
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে এলো দীর্ঘাদিন ব্যবসায়িক সংকটে থাকা রহিমা ফুড করপোরেশন লিমিটেড। দীর্ঘ বিরতির পর আবারও উৎপাদন কার্যক্রম শুরু করার চূড়ান্ত পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। গত কয়েকমাস ধরে কারখানা বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়লেও এখন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ‘সিটি গ্রুপ’-এর সাথে চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রহিমা ফুড জানায়, গত ১৮ ডিসেম্বর তাদের পরিচালনা পর্ষদ ‘সিটি এডিবল অয়েল লিমিটেড’-এর সাথে পাঁচ বছর মেয়াদী একটি সমঝোতা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির ফলে রহিমা ফুড তাদের বিদ্যমান কারখানার বোতলজাতকরণ সক্ষমতা ব্যবহার করে সিটি এডিবল অয়েলের বিভিন্ন পণ্য উৎপাদন করবে। নতুন কোনো বড় মূলধনী বিনিয়োগ ছাড়াই নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে আয়ের ধারায় ফেরার এই পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে অবস্থিত রহিমা ফুডের কারখানাটি চলতি বছরের মাঝামাঝি সময়ে অচল হয়ে পড়ে। জুলাই মাসে নারিকেল তেল প্ল্যান্ট এবং আগস্টে কাজু বাদাম প্রক্রিয়াকরণ ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়ে সব কার্যক্রম। এর নেতিবাচক প্রভাব পড়েছিল কোম্পানির আর্থিক প্রতিবেদনেও। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৭৭ শতাংশ কমে মাত্র ৬৭ লাখ টাকায় নেমে আসে এবং ১০ লাখ টাকা লোকসান গুণতে হয়।
তবে সিটি গ্রুপের সাথে এই কৌশলগত চুক্তির খবর বাজারে আসার পরপরই রহিমা ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আজ ডিএসইতে লেনদেন শুরু হওয়ার পর থেকে বেলা ১২টা পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম ৪ দশমিক ১২ শতাংশ বা ৫ টাকা ৭০ পয়সা বেড়ে ১৪৪ টাকায় উন্নীত হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে ডিএসইর শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে রহিমা ফুড। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির ফলে কোম্পানিটির দীর্ঘদিনের লোকসানি বৃত্ত থেকে বেরিয়ে আসার পথ সুগম হলো।
এমজে/
পাঠকের মতামত:
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে











