ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

২০২৫ ডিসেম্বর ১৮ ১২:৩৯:১৫
আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করতে ব্রিফিং আয়োজন করছে সরকার। এ ব্রিফিংয়ে নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সামনে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হবে। আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, ব্রিফিংয়ে সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সম্ভাব্য রোডম্যাপ, নির্বাচন কমিশনের ভূমিকা, পাশাপাশি দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

সূত্র আরও জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকার যে অঙ্গীকারবদ্ধ—সে বিষয়টিও ব্রিফিংয়ে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হতে পারে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে