আত্ম-হত্যায় প্ররোচণার দায়ে এআই এর বিরুদ্ধে মা'মলা
আন্তর্জাতিক ডেস্ক: আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিরুদ্ধে মামলা হয়েছে—যা দেশে-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্ত এআই ব্যবস্থার কথোপকথন, নির্দেশনা ও মানসিক প্রভাবের কারণেই একজন ব্যবহারকারীর মৃত্যু ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তির নৈতিকতা, দায়বদ্ধতা ও নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই ঘটনা।
গটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে। যেখানে মা–ছেলের মৃত্যুর ঘটনায় ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে নিহত সুজান অ্যাডামসের পরিবার। তাদের অভিযোগ, ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটি ৫৬ বছর বয়সী স্টেইন–এরিক সোলবার্গের বিভ্রান্তিকর ও প্যারানয়েড বিশ্বাসকে উসকে দিয়ে তাকে প্ররোচিত করেছিল।
গত ৩ আগস্ট ওল্ড গ্রিনউইচের নিজ বাড়িতে ৮৩ বছর বয়সী সুজান অ্যাডামসকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন তার ছেলে সোলবার্গ। পরে তিনিও ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। এ ঘটনাকে ‘বেআইনি মৃত্যু’ উল্লেখ করে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ওপেনএআইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ–ভিত্তিক মামলার সংখ্যা বেড়েছে। অনেক মামলাতেই বলা হচ্ছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের নিজেদের ক্ষতির পথে ঠেলে দিচ্ছে কিংবা আত্মহত্যায় প্ররোচিত করছে।
গত আগস্টে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের বাবা–মাও অভিযোগ করেন যে চ্যাটজিপিটি তাদের ছেলেকে আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়েছিল।
নভেম্বরে হওয়া আরও কয়েকটি মামলায় দাবি করা হয়, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ওপর নির্ভরশীলতা সৃষ্টি করে এবং তাদের আত্মনাশী চিন্তা মোকাবিলার বদলে সেটিকে সমর্থন করে। চারটি মামলায় সরাসরি আত্মহত্যার ঘটনার কথা উল্লেখ আছে।
এগুলোর মধ্যে রয়েছে ২৬ বছর বয়সী জোশুয়া এন্নেকিংয়ের ঘটনা। তার পরিবার বলছে, চ্যাটজিপিটি তাকে অস্ত্র সংগ্রহের দিকনির্দেশনা দিয়েছিল। আর ১৭ বছর বয়সী অ্যামরি লেসির পরিবারের অভিযোগ—চ্যাটজিপিটি তাকে শ্বাসরোধ করে মৃত্যুর সময় কতক্ষণ লাগতে পারে সেটি পর্যন্ত জানিয়েছে।
সোলবার্গের পরিবারের মামলায় বলা হয়েছে, মাসখানেক ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে তার মাথার ভেতরের বিভ্রান্তিমূলক চিন্তাগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তিনি নিজের মাকেই ‘হুমকি’ হিসেবে ভাবতে শুরু করেন।
অভিযোগে আরও উল্লেখ আছে, সোলবার্গকে চ্যাটজিপিটি এমন বার্তা দিয়েছিল যে তিনি নাকি এআই-কে ‘জাগিয়ে তুলেছেন’। তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ কথার উল্লেখ রয়েছে।
মামলায় বলা হয়েছে, কথোপকথনের প্রতিটি জায়গায় চ্যাটজিপিটি তার বিভ্রান্তির পক্ষে সুর মিলিয়েছে, ফলে তার চারপাশে এক বিকৃত বাস্তবতা তৈরি হয়েছে—যা থেকেই সে সিদ্ধান্ত নিতে শুরু করে। এমনকি তাকে এই ধারণাও দেওয়া হয়েছিল যে কেউ তাকে নজরদারি করছে, এমনকি তার মায়ের প্রিন্টারকেও তিনি ‘স্পাই ডিভাইস’ মনে করতে শুরু করেন।
সোলবার্গ যখন বলেন, তার মনে হচ্ছে মা তাকে বিষ খাইয়ে মারতে চাইছেন—তখন চ্যাটজিপিটি তার এই ভুল ধারণাকে চ্যালেঞ্জ জানানো তো দূরের কথা, বরং সেটিকে সমর্থন করে প্রতিক্রিয়া দেয়—এমন অভিযোগও রয়েছে।
মামলার প্রতিক্রিয়ায় গতকাল ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, “এ ঘটনা সত্যিই অত্যন্ত মর্মান্তিক। আমরা মামলার নথি পর্যালোচনা করছি এবং বিস্তারিত বোঝার চেষ্টা করছি।”
মামলায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি নিরাপত্তা টিমের আপত্তি অগ্রাহ্য করে গত বছরের মে মাসে জিপিটি-৪ও দ্রুত বাজারে আনার চাপ দেন এবং দীর্ঘ কয়েক মাসের নিরাপত্তা পরীক্ষার কাজ মাত্র এক সপ্তাহে শেষ করেন।
আরও দাবি করা হয়েছে, জিপিটি-৪ও আগের মডেলের তুলনায় শক্তিশালী ও মানুষের মতো প্রতিক্রিয়াশীল হলেও ‘অতিরিক্ত তোষামোদ’ করার কারণে ঝুঁকিপূর্ণ আচরণ তৈরি করে।
ওপেনএআইয়ের সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে মাইক্রোসফটকেও মামলায় আসামি করা হয়েছে, কারণ নিরাপত্তা প্রটোকল সংক্ষিপ্ত হওয়ার পরও তারা পণ্য অনুমোদন দিয়েছে।
এ ছাড়া ওপেনএআইয়ের ২০ কর্মকর্তা ও বিনিয়োগকারীকে আসামি করে অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে মামলায় আবেদন করা হয়েছে।
মন্তব্যের অনুরোধে যোগাযোগ করা হলেও মাইক্রোসফট কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
এমজে/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ













