বিএসইসি’র বিতর্কিত পদক্ষেপেই ধ্বংসের দ্বারপ্রান্তে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার ধ্বংসের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করছেন বিনিয়োগকারীরা। আর সেই অভিযোগের তীর সরাসরি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর দিকে।
বিনিয়োগকারীদের অভিযোগ, ডিভিডেন্ড মৌসুমে বাজার ঘুরে না দাঁড়িয়ে ধারাবাহিক দরপতন চলছে। বিএসইসি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পদক্ষেপ না নিয়ে একের পর এক বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী বিতর্কিত পদক্ষেপ ও নির্দেশনা জারি করছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, বছরের শুরু থেকেই বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছিল এবং সেপ্টেম্বর পর্যন্ত তা একটা স্থিতিশীল পর্যায়ে চলে এসেছিল। সূচক ও লেনদেনও প্রত্যাশা অনুযায়ী বাড়ছিল, এতে সকল শ্রেণীর বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়ছিল। সেপ্টেম্বরে এনবিআর-এর বিতর্কিত বিনিয়োগ সংক্রান্ত চিঠি ইস্যুর কারণে বাজার পড়তে থাকে।
এরপর নানা সমালোচনার পর সেই অবস্থা থেকে আবারও বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। কিন্তু এরপর বিএসইসি'র একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা সঙ্কট তৈরি হয়। বিএসইসি'র সর্বশেষ মার্জিন ঋণের ইস্যু বাজারের জন্য আরও মারাত্মক বিপর্যয় ডেকে আনে।
বিনিয়োগকারীদের মতে, মার্জিন ঋণ ইস্যুতে সাধারণ বিনিয়োগকারীদের, বিশেষ করে ৫ লাখ টাকার নিচে যাদের বিনিয়োগ রয়েছে, তাদের স্বার্থের পরিপন্থী কাজ করা হয়েছে। বাজারে স্থিতিশীলতা ফেরাতে সকল শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ অতীব জরুরী, কিন্তু নিয়ন্ত্রক সংস্থা সেদিকে যাচ্ছেই না। তারা বাজারকে ধ্বংসের জন্য যত পদক্ষেপ রয়েছে তার সবই প্রয়োগ করছে বলে অভিযোগ বিনিয়োগকারীদের।
বিনিয়োগকারীরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বপ্রাপ্তরা ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়ায় তারা শেয়ারবাজারকে ধ্বংস করতে চাইছে। তাই সাধারণ বিনিয়োকারীদের স্বার্থবিরোধী একের পর এক নির্দেশনা জারি করছে, যাতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমে যায়। তারা হুঁশিয়ারি দেন, যদি নিয়ন্ত্রক সংস্থা তাদের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে না আসে—তবে বিনিয়োগকারীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। শেয়ারবাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষায় বিএসইসিতে কর্মরত ফ্যাসিস্ট সরকারে সকল দোসরদের অপসারণ করা জরুরি বলেও দাবি করেন তারা।
রোববারের বাজার পর্যালোচনা
আজ (০৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.০১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৯.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৬০ পয়েন্ট কমে ১ হাজার ২২.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৮১ পয়েন্ট কমে ১ হাজার ৯২৮.৭৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ৩৪টির দর বেড়েছে, ৩২৯টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন মোট ৪০২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৯ কোটি ৭৮ লাখ টাকার, অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৭ কোটি ৫৮ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৩ কোটি ৩৩ লাখ টাকার চেয়ে বেশি।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৬টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.০৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৫৮.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
- প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা
- নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্সের ডিপি সনদ স্থগিত
- দুর্বল নজরদারিতে থমকে আছে বাজারের কাঙ্ক্ষিত গতি
- ১৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কবে? পে-স্কেলে নতুন মোড়
- প্রভিশন ঘাটতি ও তারল্য সংকটে মাইডাস ফাইন্যান্স
- মার্জিন ঋণ নিয়ে ফান্ডের ইউনিটধারীদের তথ্য চেয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড
- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ওয়ানের তহবিল বিতরণের তারিখ নিয়ে সংশোধনী
- হাসিনা ফিরবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে জানাল ভারত
- কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মূলধন ও পরিচালনা পর্ষদে বড় পরিবর্তনের প্রস্তাব সিটি ব্যাংকের
- মূলধন ভিত্তি শক্তিশালী করতে বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
- ৩৮৬৪ এমএফএস হিসাব দিয়ে দেশে দিনে ৩৫ নতুন জুয়ার সাইট!
- সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে উদ্ধার মরদেহ
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল, বদলে যেতে পারে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব
- রেকর্ড দামের পথে স্বর্ণ! আজকের নতুন দাম জেনে নিন
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- বিএসইসির উদ্যোগে কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হওয়ার আশা
- হেনস্তার অভিযোগে ডিএসইর এজিএমের বিরুদ্ধে নারীর জিডি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমেছে, বাজার মূলধনও নিম্নমুখী
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘১০০ কোটি টাকা দিলেও নেব না’- ওসির বক্তব্য ভাইরাল
- হারিকেন হাতে নেতা, আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- স্বর্ণ ও রুপার বাজারে নতুন হিসাব, আজকের দর একনজরে
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ, হাইকোর্টের রায়ে মিলল বড় ব্যাখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি পাবেন না যারা
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ২১ ও ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন জানুন সত্যতা
- গোপনে সীমান্ত পার, তারপর শিলং! নানকের দেশ ছাড়ার চাঞ্চল্যকর বর্ণনা
- মোদীকে সরাসরি জবাব দিতে বললেন সাবেক মন্ত্রী
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার










.jpg&w=50&h=35)


