বৈশ্বিক মন্থর চাহিদার মাঝেও ইইউতে বাংলাদেশের অগ্রযাত্রা
নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান এখন আরও দৃঢ়। বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও চাহিদা মন্থরতার মধ্যেও ইউরোপে বাংলাদেশের বাজার অংশ বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ২১.৫৭ শতাংশে। এর মাধ্যমে দেশটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হিসেবে শক্ত অবস্থান ধরে রেখেছে।
ইউরোস্টেট–এর তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সময়কালে ইইউয়ের মোট পোশাক আমদানি প্রায় ৮ লাখ ৭৬ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১০ লাখ ৮০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে (সমমান হিসাব অনুযায়ী)। একই সময়ে বাংলাদেশ তার রপ্তানি আয় বাড়িয়েছে প্রায় ১ লাখ ৭১ হাজার ৫৪০ কোটি টাকা থেকে ২ লাখ ৩২ হাজার ৯৭৫ কোটি টাকায়। অর্থাৎ পাঁচ বছরে প্রবৃদ্ধি প্রায় ৩৬ শতাংশ।
তুলনামূলকভাবে একই সময়ে চীনের রপ্তানি বেড়েছে ২১.৪৮ শতাংশ এবং ভারতের ৩৩.১৮ শতাংশ। অন্যদিকে তুরস্কের রপ্তানি কমেছে ৯.৪৮ শতাংশ। প্রবৃদ্ধির বিচারে বাংলাদেশই এগিয়ে রয়েছে।
২০২২ সালে ইইউ বাজারে বাংলাদেশের রপ্তানি সর্বোচ্চ প্রায় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকায় পৌঁছায় এবং বাজার অংশ দাঁড়ায় ২২.০৬ শতাংশে। তবে ২০২৩ সালে ইউরোপে উচ্চ মূল্যস্ফীতি ও ভোক্তা চাহিদা কমে যাওয়ায় রপ্তানি নেমে আসে প্রায় ২ লাখ ৯ হাজার কোটি টাকায়। তবুও বাজার অংশ ২০ শতাংশের ওপরে ধরে রাখা সম্ভব হয়। ২০২৪ সাল থেকে পুনরুদ্ধার শুরু হয়ে ২০২৫ সালে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৭৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো(ইপিবি) জানিয়েছে, ইউরোপ এখনো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। দেশের মোট পণ্য রপ্তানির ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে, যার সিংহভাগ যায় ইউরোপীয় বাজারে।
ইইউতে সর্বোচ্চ অংশ এখনো চীনের। ২০২১ সালে দেশটির বাজার অংশ ছিল ৩০.২৮ শতাংশ। ২০২৩ সালে তা কমে ২৭.৮৫ শতাংশে এলেও ২০২৫ সালে আবার বেড়ে ২৯.৫৪ শতাংশে দাঁড়িয়েছে। যদিও চীন প্রথম অবস্থানে রয়েছে, বিশ্লেষকদের মতে বাংলাদেশের ধারাবাহিক প্রবৃদ্ধি ভবিষ্যতে ব্যবধান আরও কমাতে পারে।
বর্তমানে ইউরোপীয় বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তুলনায় ২০২৫ সালে তুরস্কের বাজার অংশ ৯.২৭ শতাংশ, ভারতের ৫.০৩ শতাংশ এবং কম্বোডিয়ার ৪.৯৯ শতাংশ।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টা ও সক্ষমতা বৃদ্ধির ফলেই এই অবস্থান সম্ভব হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও ইউরোপীয় ক্রেতাদের আস্থা বজায় রয়েছে।
বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতা বাড়বে। তাই ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করা, দক্ষ জনবল গড়ে তোলা, বৃহৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া জরুরি।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বলেছে, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও গ্রিন ফ্যাক্টরি বৃদ্ধির ফলে ইউরোপীয় বাজারে বাংলাদেশের অবস্থান শক্ত হয়েছে। তবে ভবিষ্যৎ প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের বৈচিত্র্য বাড়ানো প্রয়োজন।
গত পাঁচ বছরের প্রবৃদ্ধি প্রমাণ করে, বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তার সক্ষমতা ও স্থিতিশীলতার পরিচয় দিয়েছে। ইউরোপীয় বাজারে এই অগ্রগতি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মামুন/
পাঠকের মতামত:
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






