প্রস্রাবের রং বলে দেবে শরীরে কোন রোগ বাসা বেঁধেছে
নিজস্ব প্রতিবেদক : প্রস্রাবের রং আমাদের শরীরের ভেতরে চলমান নানা শারীরিক প্রক্রিয়া ও রোগের এক প্রতিচ্ছবি। অনেকেই মনে করেন, প্রস্রাব কেবল হলুদ রঙেরই হয়। তবে বাস্তবতা অনেক ভিন্ন। এটি হতে পারে লাল, কমলা, গোলাপি, বাদামি এমনকি নীল বা বেগুনিও। কখনো কখনো আবার রংধনুর মতো রঙিন প্রস্রাবও দেখা যেতে পারে।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে— প্রস্রাবের রং কীভাবে শরীরের স্বাস্থ্য পরিস্থিতির বার্তা দেয়। প্রস্রাব হলো শরীরের বর্জ্য পদার্থ নির্গমনের প্রক্রিয়া, যার মাধ্যমে ইউরিয়া, ক্রিয়েটিনিনসহ অন্যান্য বর্জ্য শরীর থেকে বেরিয়ে যায়। তবে এসব উপাদানের ভারসাম্য ও উপস্থিত রোগ অনুযায়ী প্রস্রাবের রঙে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
চলুন জেনে নিই— কোন রং কী রোগের ইঙ্গিত দেয়:
লাল রঙের প্রস্রাব
প্রস্রাবে রক্ত মিশ্রিত হলে সেটি লাল বা রেড ওয়াইনের মতো গাঢ় লাল হয়ে যেতে পারে।এর কারণ হতে পারে:
কিডনিতে পাথর
মূত্রাশয় বা প্রোস্টেটের সমস্যা
মূত্রনালির সংক্রমণ
ক্যানসার বা কোনো অভ্যন্তরীণ আঘাত
এমনকি অতিরিক্ত বিটরুট খাওয়াও এই রঙের কারণ হতে পারে
কমলা ও গাঢ় হলুদ রঙ
কমলা বা গাঢ় হলুদ রঙের প্রস্রাব সাধারণত পানিশূন্যতার লক্ষণ। পানি কম পান করলে ইউরোবিলিন নামক রঞ্জকের ঘনত্ব বেড়ে যায়, ফলে প্রস্রাব গাঢ় হয়।
তবে এটি হতে পারে আরও কিছু কারণে:
পিত্তথলির পাথর বা ক্যানসার (যা পিত্তনালি বন্ধ করে দেয়)
লিভার সমস্যা
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
বিলিরুবিন মাত্রা বেড়ে গেলে ত্বকও হলুদ হয়ে যেতে পারে (অবস্ট্রাকটিভ জন্ডিস)
সবুজ ও নীল রঙ
খুবই বিরল হলেও, প্রস্রাব সবুজ বা নীল হতে পারে:
সম্ভাব্য কারণ:
খাবারে থাকা কৃত্রিম রং
কিছু ওষুধ (অ্যান্টিহিস্টামিন, চেতনানাশক, ভিটামিন ইত্যাদি)
সিউডোমোনাস ব্যাকটেরিয়ার সংক্রমণ (যা নীল-সবুজ যৌগ তৈরি করে)
এ ধরণের সংক্রমণে প্রস্রাবে ব্যথা, জ্বালাপোড়া ও দুর্গন্ধ দেখা দিতে পারে।
বেগুনি প্রস্রাব
বেগুনি প্রস্রাবও একটি বিরল ঘটনা। এটি মূলত হয়:
পার্পল ইউরিন ব্যাগ সিনড্রোম-এ আক্রান্ত রোগীদের মধ্যে
মূত্রনালির সংক্রমণ থাকলে, বিশেষ করে দীর্ঘসময় ক্যাথেটার ব্যবহারে
‘পোরফাইরিয়া’ নামে এক ধরনের জেনেটিক রোগেও এই রং দেখা দিতে পারে
গোলাপি রঙ
গোলাপি প্রস্রাব সাধারণত সামান্য রক্ত বা বিটরুট খাওয়ার ফলেই হয়।এটি রোজ ওয়াইনের মতো দেখায়। একে চিকিৎসকেরা তুলনামূলকভাবে কম উদ্বেগের বলে থাকেন, তবে নজরে রাখা জরুরি।
বাদামি বা কোকা-কোলা রঙ
গাঢ় বাদামি বা প্রায় কালো প্রস্রাব:
গুরুতর সমস্যা যেমন র্যাবডোমায়োলাইসিস-এর লক্ষণ হতে পারে
লিভার সমস্যা বা বিলিরুবিন অতিরিক্ত বেড়ে গেলে এমন রং হতে পারে
কিডনির প্রদাহ বা ইনফেকশনেও এমন রং দেখা দিতে পারে
রংহীন বা অত্যন্ত হালকা প্রস্রাব
রংহীন প্রস্রাব মানেই সবসময় ভালো নয়। এটি হতে পারে:
ডায়াবেটিসের ইঙ্গিত
অতিরিক্ত পানি পান
মদ্যপান বা ডিউরেটিক জাতীয় ওষুধ গ্রহণের ফলেও হতে পারে
প্রস্রাবের রঙ হঠাৎ করে অস্বাভাবিক দেখলে আতঙ্কিত না হয়ে পর্যবেক্ষণ করুন:
রঙটি একদিনের জন্য ছিল, নাকি নিয়মিত হচ্ছে
কোনো নতুন ওষুধ, খাবার বা পানীয় খাচ্ছেন কি না
ব্যথা, জ্বালাপোড়া বা দুর্গন্ধ আছে কি না
সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক পানিপান এবং স্বাস্থ্যকর জীবনযাপনও প্রস্রাবের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে।
প্রস্রাবের রং শরীরের ভেতরের অনেক সংকেতের প্রতিফলন। প্রতিটি রঙ নিজস্ব বার্তা বহন করে— তাই অবহেলা নয়, সতর্ক হোন।
কেএইচ/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













