ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মোদি উপস্থিত হলে শপথ অনুষ্ঠানে অংশ নেবো না

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১২:২৭:৪৮
মোদি উপস্থিত হলে শপথ অনুষ্ঠানে অংশ নেবো না

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি বাংলাদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সেই শপথ অনুষ্ঠানে যাবো কি না। তিনি এই মন্তব্য করেন শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে।

আসিফ মাহমুদ আরও বলেন, যেসব উপকরণ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই উপকরণগুলো আবারও তৈরি করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, দেশের ৪৬ শতাংশ মানুষ যারা বিএনপিকে ভোট দেননি, তাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।

এনসিপি মুখপাত্র প্রশাসনের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন এবং অভিযোগ করেন, নির্বাচনের আগ থেকেই প্রশাসন এক পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ব্যাহত করেছে।

তিনি পরবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত সকল নির্যাতন ও দমন-পীড়নের বিচারের ব্যবস্থা করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে