নির্বাচনের পরে শেয়ারবাজারে সুবাতাস
নিজস্ব প্রতিবেদক: দেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন হওয়ার পর এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। দীর্ঘ প্রতীক্ষার পর বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক সূচক উত্থান ও শেয়ার দরের বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে। বাজার সংশ্লিষ্টরা একে পুঁজিবাজারে ‘সুবাতাস’ হিসেবে অভিহিত করছেন।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ লেনদেনের শুরু থেকেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। দিন বাড়ার সাথে সাথে সূচকের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। বিশেষ করে দীর্ঘ সময় পর সাধারণ বিনিয়োগকারীরা পুনরায় বাজারে সক্রিয় হতে শুরু করেছেন, যা লেনদেনের ভলিউমেও স্পষ্ট হচ্ছে।
আজকের বাজারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো বেশ কিছু কোম্পানির শেয়ার ‘হল্টেড’ (Halted) হয়ে থাকা। অর্থাৎ, বিপুলসংখ্যক ক্রেতা থাকলেও বিক্রেতার সংকটে শেয়ারগুলো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, এটি বাজারে বিনিয়োগকারীদের প্রবল ক্রয়চাপ এবং দীর্ঘমেয়াদী আস্থার লক্ষণ। অনেকদিন পর সাইডলাইনে থাকা বিনিয়োগকারীরা আবারও মূল বাজারে ফিরে আসছেন।
বাজার সংশ্লিষ্ট ও সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন, একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। এর ফলে অর্থনীতির অন্যান্য খাতের মতো শেয়ারবাজারেও একটি স্বাভাবিক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। অনিশ্চয়তা কেটে যাওয়ায় প্রাতিষ্ঠানিক ও সাধারণ—উভয় ধরনের বিনিয়োগকারী এখন নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে দীর্ঘদিনের যে স্থবিরতা ছিল, তা কাটাতে এই নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা টনিক হিসেবে কাজ করছে। যদি এই ধারা অব্যাহত থাকে এবং সুশাসন নিশ্চিত হয়, তবে বাজার দ্রুতই তার হারানো গৌরব ফিরে পাবে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২১ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৬৬ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৫ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৬৬৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬০ টির, কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টি কোম্পানির শেয়ারদর।
মুসআব/
পাঠকের মতামত:
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- ভূমি অফিসে না গিয়েই দিন জমির খাজনা, জেনে নিন ৮ ধাপ
- এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ
- স্কুল-কলেজে বছরজুড়ে ১০ খেলাধুলার নির্দেশ, তালিকায় যা যা
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- নিত্যপণ্য আমদানিতে যুক্ত হবেন কয়েক শ বিনিয়োগকারী, জানালেন বাণিজ্যমন্ত্রী
- ব্যাংক খাতে নজিরবিহীন সংকট: ৩২% ছাড়িয়েছে খেলাপি ঋণ
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ
- আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি, বন্ড ছাড়বে বাংলাদেশ
- একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো বিডি পেইন্টস
- শেয়ারবাজার কারসাজির অভিযোগে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম
- একের পর এক বাংলাদেশি পাচ্ছেন ফ্রি ওমরাহর সুযোগ
- যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
- জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আজকের ডলার, পাউন্ড, ইউরোসহ ১১ দেশের মুদ্রার বিনিময় হার
- উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসিফের নতুন প্রস্তাব
- সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দাপট দেখাল সাত প্রতিষ্ঠান
- জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
- ‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মা সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শেয়ারবাজার কারসাজির অভিযোগে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান






.jpg&w=50&h=35)



