ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এনসিপি গড়ছে ছায়া মন্ত্রিসভা—এবার নজর যাদের দিকে

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১২:১৪:৩২
এনসিপি গড়ছে ছায়া মন্ত্রিসভা—এবার নজর যাদের দিকে

নিজস্ব প্রতিবেদক : ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের সার্বিক কার্যক্রমে ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করতেই ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন। ফেসবুকে তিনি লেখেন, “আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।”

সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো। এখানে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ থাকেন, যারা ক্ষমতাসীন সরকারের নীতিমালা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেন।

ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা না থাকলেও এটি সরকারের নীতি ও সিদ্ধান্তের সমালোচনামূলক পর্যালোচনা করে, সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করে এবং বিকল্প প্রস্তাব তুলে ধরে। একই সঙ্গে ভবিষ্যতে সরকার পরিচালনার জন্য বিরোধী দলকে প্রস্তুত রাখতেও এ কাঠামো ভূমিকা রাখে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে