বিয়ে ভাঙার নতুন কারণ চমকে দিল সবাইকে
নিজস্ব প্রতিবেদক: সাধারণত মাংস বা দই কম দেওয়া কিংবা যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাওয়ার খবর আমরা প্রায়ই শুনে থাকি। তবে এবার উত্তরপ্রদেশের আগ্রায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা সবাইকে অবাক করে দিয়েছে। বিয়ের অনুষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ হয়ে বিয়ে ভেঙে দিয়েছেন এক কনে।
গত শনিবার (৭ জুন) আগ্রার শামশাবাদ শহরে এই ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বরপক্ষ এমন একটি স্থানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল যেখানে কোনো শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না।
এই বিষয়টি নিয়েই বিয়ের আসরে তীব্র গোলযোগের সৃষ্টি হয়। শুরুতে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলেও, পরে কনের পরিবার বরপক্ষের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে পুলিশের কাছে নালিশ করে।
প্রতিবেদনে আরও বলা হয়, কনে বিয়ের অনুষ্ঠানে এসি না থাকার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি। তিনি বরপক্ষকে অনুষ্ঠানস্থলে দ্রুত এসি লাগানোর কথা বলেন। এই নিয়ে দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে কনে মণ্ডপ ছেড়ে চলে যান, যার ফলে বিয়েটি ভেঙে যায়।
এই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কনে জানান, এমন পরিস্থিতিতে বিয়ে করা তার জন্য অসম্মানের হবে। একইসঙ্গে বরপক্ষের আত্মীয়রা তার এবং তার পরিবারের সঙ্গে যে ব্যবহার করেছেন, তাতে ভবিষ্যতে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কনেপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিয়ের আসরে উপস্থিত হয়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা বিয়েটি সম্পন্ন করার জন্য মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। কিন্তু কনে তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং বিয়ে না করার ব্যাপারে অনড় থাকেন। কনের পরিবারের একজন আত্মীয় জানান যে, আলাপ-আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
এই ঘটনাটি সমাজে নতুন করে প্রশ্ন তুলেছে, সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের গুরুত্ব কতটা অপরিহার্য।
মুসআব/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













