যুক্তরাজ্যে ড. ইউনূসের সফরে বিক্ষোভের পরিকল্পনা, নেতৃত্বে জয়
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে আসছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে।
প্রধান উপদেষ্টার ১০ জুন লন্ডনে লন্ডনে আসার কর্মসূচি রয়েছে। তার আগেই লন্ডনে আসার কথা জয়ের। তিনি লন্ডন থেকে ভারতে যাবেন। ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন।
শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের কোনো দেশে প্রথম সফর। সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস, গুম ও গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শনসহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা। ড. ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন, সেখানে বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায়। এই লক্ষ্যে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী নেতা ও পতিত সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। এর মধ্যে অনেকেই এসেছেন যুক্তরাজ্যে। আছেন আরাম-আয়েশে। লুটপাটের টাকায় কেউ কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন, কেউ দামি হোটেলে বসবাস করছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয়। কেউ কেউ প্রকাশ্যেও আসতে শুরু করেছেন।
ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবদুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন। তবে তাকে বাইরে প্রকাশ্যে দেখা যায়নি। সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন।
অভিযোগ রয়েছে, পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছেন। একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে।
সাবেক মন্ত্রীদের ছাড়াও শেখ পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। যুক্তরাজ্যের নাগরিক আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র হয়েছিলেন একতরফা ভোটে। ৫ আগস্টের পর তিনিও দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন। নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হচ্ছেন এবং বৈঠক করছেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসের ৯ জুন দেশ থেকে রওনা দিয়ে ১০ জুন লন্ডনে পৌঁছার কথা রয়েছে। লন্ডন থেকে ফিরবেন ১৩ জুন। প্রধান উপদেষ্টার এ সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। খোঁজখবর নিচ্ছেন বিক্ষোভের প্রস্তুতি সম্পর্কেও। বিক্ষোভ যাতে সুসংগঠিত হয়, সেজন্যই লন্ডন আসছেন জয়।
৫ আগস্টের পর থেকে পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন। বিভিন্ন অডিও বার্তা ও দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে। এসব কথোপকথনেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তার চরম বিরাগের বহিঃপ্রকাশ দেখা গেছে।
অন্যদিকে ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পরপরই ভিডিও বার্তা দেওয়া শুরু করেন জয়। পাশাপাশি ফেসবুকেও সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করছেন। লন্ডন সফর শেষে জয় সোজা ভারতে যাবেন। লন্ডন থেকে আওয়ামী লীগের অনেক নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, রাজা চার্লসের অনুষ্ঠান ছাড়া বাকি সব জায়গায় ড. মুহাম্মদ ইউনূসকে কালো পতাকা দেখানো হবে। এয়ারপোর্ট এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন, সেখানেও বিক্ষোভ করবে নিষিদ্ধ ঘোষিত দলটি।
ব্রিটেনের অত্যন্ত মর্যদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজা চার্লসের আমন্ত্রণে তিনি ব্রিটেনে আসছেন। রাজপরিবারের পক্ষ থেকে ১২ জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে। রাজা নিজে অ্যাওয়ার্ডটি তুলে দেবেন ড. মুহাম্মদ ইউনূসের হাতে।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস যখন ব্রিটেনের রাজপরিবারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসছেন, ঠিক একই সময়ে তাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দলটি।
আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি। এ ছাড়া জুলাই-আগস্টে সুবিধামতো সময়ে দেশেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি। এ লক্ষ্যে দলকে সংগঠিত করছেন শেখ হাসিনা নিজেই। তিনি নিয়মিত দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। দলকে সংগঠিত করতে এবং মাঠে নামার প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের ওপর চাপ দেওয়া হচ্ছে। শেখ হাসিনার চাপে দলের অনেকেই জুন-জুলাইয়ের মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন।
মিরাজ/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস













