বাজেট ঘিরে ইতিবাচক শেয়ারবাজার: তিন দিনে সূচকের ৭৪ পয়েন্ট উন্নতি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বাজেট পেশ করার দিন আজ সোমবারও (০২ জুন) দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএই) সব সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনও।
এদিন ডিএসইর প্রধান সূচক ২১ পয়েন্টের বেশি বেড়েছে। এটি টানা তৃতীয় কর্মদিবসের মতো সূচকের ঊর্ধ্বগতি। গত তিন কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৭৪ পয়েন্ট। এর মধ্যে আগের দিন রোববার বেড়েছিল সাড়ে ৩০ পয়েন্ট এবং তার আগের দিন বৃহস্পতিবার বেড়েছিল ২২ পয়েন্ট।
এই টানা ঊর্ধ্বগতি এমন এক সময়ে এলো যখন এর আগে টানা ৬ কর্মদিবসে ডিএসইর সূচক ১৮৬ পয়েন্ট কমেছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছিল। শেয়ারবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন বাজেটকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছে, তার ফলেই গত তিন কর্মদিবস ধরে বাজার ইতিবাচক ধারায় রয়েছে।
অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের প্রাণ ফেরাতে নানা প্রণোদনা দেওয়ার প্রস্তাবনা রয়েছে। এমন পদক্ষেপগুলো বাজারে তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে মন্দা পরিস্থিতি পার করা দেশের শেয়ারবাজারের জন্য এই টানা ঊর্ধ্বগতি নিঃসন্দেহে একটি ইতিবাচক লক্ষণ। বাজেটকে ঘিরে যে সম্ভাব্য প্রণোদনার কথা বলা হচ্ছে, তা যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে বাজারের এই ইতিবাচক ধারা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। বিনিয়োগকারীরা এখন বাজেটে ঘোষিত পদক্ষেপগুলোর দিকে তাকিয়ে আছেন, যা বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রবণতা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এবং আস্থাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সোমবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০৯টির দর বেড়েছে, ১০১টির দর কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৭৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ১৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪০ কোটি ১২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৪.৭৭ পয়েন্ট বেড়েছিল।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









