ব্যাংক নিয়ন্ত্রণে নতুন যুগ শুরু করলো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে প্রয়োজনবোধে যেকোনো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে—এমন বিধান যুক্ত করে সরকার 'ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫' গেজেট আকারে প্রকাশ করেছে।
গত শুক্রবার (ছুটির দিন) প্রকাশিত এই ৬৭ পৃষ্ঠার অধ্যাদেশ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক শেয়ার সরকারি মালিকানাধীন কোনো কোম্পানির কাছে হস্তান্তরের আদেশ দিতে পারবে। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক কার্যত সাময়িক সময়ের জন্য সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে।
কী আছে অধ্যাদেশে:
ব্যাংকের মালিক দুর্নীতিতে জড়িত হলে:
কোনো ব্যাংকের মালিক যদি প্রতিষ্ঠানটির সম্পদ বা তহবিল আত্মসাৎ করেন, তা অন্যের স্বার্থে ব্যবহার করেন, তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে রেজল্যুশনের আওতায় আনতে পারবে। অর্থাৎ ব্যাংকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক, আইনি ও কাঠামোগত পদক্ষেপ নেওয়া যাবে।
অস্থায়ী প্রশাসক নিয়োগ:
দুর্বল ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ, শেয়ার হস্তান্তর, মূলধন পুনর্গঠন ও তৃতীয় পক্ষের কাছে সম্পদ বিক্রির সুযোগ রাখা হয়েছে।
ব্রিজ ব্যাংক গঠন:
ব্যাংকের কার্যক্রম চালু রাখতে ব্রিজ ব্যাংক গঠন করা যাবে, যেটি পরে তৃতীয় পক্ষের কাছে বিক্রিও করা যেতে পারে।
ব্যক্তিগত দায়:
যদি কোনো ব্যক্তির সিদ্ধান্ত বা কর্মের কারণে ব্যাংকের ক্ষতি হয়, তাহলে ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন তিনি। এই অধ্যাদেশ লঙ্ঘন করলে ৫০ লাখ টাকা জরিমানা এবং প্রতিদিনের জন্য ৫ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা গুনতে হবে।
দেউলিয়াত্ব ও অবসায়ন প্রক্রিয়া:
বাংলাদেশ ব্যাংক মনে করলে যে ব্যাংকটি আর কার্যকর নয় বা আমানতকারীদের পাওনা দিতে অক্ষম, তখন অবসায়ন প্রক্রিয়ায় যেতে পারবে। সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে অবসায়ক নিয়োগ করা হবে।
ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল গঠন
এ অধ্যাদেশের আওতায় একটি সাত সদস্যের 'সংকট ব্যবস্থাপনা কাউন্সিল' গঠনের কথা বলা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরও থাকবেন—অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিএসইসি চেয়ারম্যান, লেজিসলেটিভ সচিব, এবং দুইজন ডেপুটি গভর্নর। কাউন্সিল প্রতি তিন মাসে একবার বৈঠক করবে।
বিএবি’র প্রাথমিক প্রতিক্রিয়া
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, "সব বেসরকারি ব্যাংককে এক পাল্লায় মাপা উচিত নয়। অল্প কিছু ব্যাংক ছাড়া অধিকাংশই ভালোভাবে চলছে।" তিনি আরও বলেন, "ব্রিজ ব্যাংক কীভাবে কাজ করবে, সেটি এখনও স্পষ্ট নয়। আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি কাজ।"
মুসআব/
পাঠকের মতামত:
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়










.jpg&w=50&h=35)


