এক ভুলনীতিতে পোশাক রপ্তানি বিপদে
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে তৈরি পোশাকশিল্পে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও টিকে থাকতে হলে কাঁচামাল উৎপাদনে আত্মনির্ভরতা, শিল্পনীতির সমতা এবং সরকারিভাবে টেক্সটাইল খাতে সক্রিয় সহায়তা এখন সময়ের দাবি।
বিশ্বের অন্যতম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ কটননির্ভর পোশাকে এখনও পিছিয়ে আছে। অথচ বিশ্ববাজারে দিন দিন কটনের পরিবর্তে ম্যান-মেইড ফাইবার (MMF) বা পলিয়েস্টার কাপড়ের চাহিদা দ্রুত বাড়ছে।চাহিদা বাড়লেও বাংলাদেশ এই সম্ভাবনার বাজার ধরতে পারছে না মূলত কাঁচামাল আমদানিনির্ভরতা ও বৈষম্যমূলক শিল্পনীতির কারণে।
বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে তুলা-নির্ভর কাপড়ের পরিবর্তে পলিয়েস্টার বা মিক্সড ফাইবারের চাহিদা বাড়ছে।চীন, ভিয়েতনাম, তুরস্কের মতো দেশের পোশাক রপ্তানির বড় অংশই ম্যান-মেইড ফাইবারনির্ভর। চীনের রপ্তানিকৃত পোশাকের ৬২ শতাংশ, ভিয়েতনামের ৬৬ শতাংশ এবং তুরস্কের ৪৯ শতাংশই পলিয়েস্টার বা MMF-ভিত্তিক।বাংলাদেশের রপ্তানির ৬৭ শতাংশ এখনও কটন-নির্ভর। MMF মাত্র ২৮ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক চাহিদা বিবেচনায় দ্রুত এই খাতে রূপান্তর না হলে বাংলাদেশ প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়বে।
চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে মডার্ন সিনটেক্স লিমিটেড নামে একটি কোম্পানি পলিয়েস্টার ফাইবার উৎপাদনে বিনিয়োগ করেছে। তবে নীতিগত সহায়তার অভাবে উৎপাদন ও বাজার প্রতিযোগিতায় পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার টন MMF কাঁচামালের চাহিদা থাকলেও, মডার্ন পলি ইন্ডাস্ট্রির উৎপাদন সক্ষমতা মাত্র ৮০ হাজার টন। তবুও এই উদ্যোগ বিদেশি মুদ্রা সাশ্রয়ে বছরে প্রায় ৬৫ মিলিয়ন ডলার বাঁচাচ্ছে।
দেশে অন্তত ১৫টি প্রতিষ্ঠান MMF-এর কাঁচামাল উৎপাদনে বিনিয়োগ করতে চাইলেও তারা পিছিয়ে পড়ছে বৈষম্যমূলক শুল্কনীতির কারণে।মূল কাঁচামাল পিটিএ ও এমইজি আমদানিতে শুল্ক ১ শতাংশ হলেও এর সহায়ক উপকরণ—কেমিক্যাল, প্যাকেজিং সামগ্রীর ওপর শুল্ক ৩১–৪৩ শতাংশ।এতে উৎপাদনে বাড়তি খরচ টনপ্রতি প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। অন্যদিকে, আমদানি করা MMF-এর শুল্ক কার্যত শূন্য হওয়ায় স্থানীয় পণ্য প্রতিযোগিতায় হেরে যাচ্ছে।
অর্থনীতিবিদ মুহম্মদ সিকান্দার খান বলেন, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পগুলোকে উপেক্ষা করে রপ্তানিমুখী খাত টেকসই হবে না। ‘টেক্সটাইল খাতকে শক্ত ভিতের ওপর না দাঁড় করালে তৈরি পোশাক রপ্তানি অনেকটা বেলুনের মতো—যেকোনো সময় চুপসে যেতে পারে।’
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, "রপ্তানিতে বৈচিত্র্য আনতে না পারলে আমরা পিছিয়ে যাব। তুলাবহির্ভূত উপকরণ ও পলিয়েস্টার উৎপাদনে নজর না দিলে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়বে।"
বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট সালেউদ জামান খান বলেন, "৯০ শতাংশ কাঁচামাল এখনও আমদানিনির্ভর। ফলে বন্ড সুবিধার অপব্যবহার বাড়ছে। স্থানীয় প্রতিষ্ঠানগুলো যদি নিজস্বভাবে PSF ও পেট চিপস উৎপাদনে প্রণোদনা পায়, তবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং সরবরাহ চেইন আরও শক্তিশালী হবে।"
মডার্ন সিনটেক্স লিমিটেডের পরিচালক মো. মুস্তাফা হায়দার বলেন,"সরকার যদি পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগ সহায়ক করে, তাহলে পেট চিপসসহ প্রয়োজনীয় কাঁচামাল স্থানীয়ভাবে উৎপাদন সম্ভব।"তিনি আরও বলেন, "আমদানি করা পণ্য শুল্কমুক্ত, কিন্তু নিজস্ব উৎপাদনে ভ্যাট ও ট্যাক্সের বোঝা বেশি। এতে শিল্প বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।"
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
- কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন
- সুদের হার কমার প্রভাবে সোনার দামে বড় উত্থান
- আবারও শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাবা হাসপাতালে শয্যাশায়ী, জমির দলিল নিয়ে মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন
- সাত কোম্পানির গ্রাহকদের হাতে সাড়ে ১৪ কোটি টাকা, জানুন কারা পেলেন
- নিজের কবরের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা নাদির খানের
- বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে পুরোপুরি থেমে গেল নেপালের বিদ্যুৎ
- এবার হরমুজ প্রণালিও নিজের নামে করতে চান ট্রাম্প!
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত
- ঢাকা-১০ আসন নিয়ে ইউনূস-জামায়াত আমিরের কথোপকথন
- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- স্বর্ণের দামে বড় পতন, ৩ সেপ্টেম্বরের দাম জেনে নিন
- হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ছয় লাখ কোটি টাকা
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে আইনি সীমা লঙ্ঘন
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির












.jpg&w=50&h=35)
