ব্রোকারহাউজের লেনদেনে উৎসে কর কমানোর দাবি
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ব্রোকারহাউজগুলোর লেনদেনের উপর বর্তমান উৎসে করের হার কমানোর দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একইসঙ্গে, লেনদেনে লোকসানের ক্ষেত্রেও এ কর সমন্বয়ের সুযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন ডিবিএ নেতারা।
ডিবিএ নেতারা বলেন বর্তমানে স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ লেনদেনের মূল্য পরিশোধকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ০.০৫ শতাংশ হারে উৎসে কর প্রদান করে থাকে। অথচ এই কর ব্রোকারদের মোট গ্রস প্রাপ্তির প্রায় ২৫ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়।
তারা জানান ২০০৫ সালের অর্থ আইনে এই করের হার ছিল মাত্র ০.০১৫ শতাংশ, যা সময়ের সাথে অনেকগুণ বেড়েছে। এতে করে দেশের অন্যান্য খাতের তুলনায় শেয়ারবাজারের ব্রোকারদের উপর করের বোঝা অস্বাভাবিক রকম বেশি পড়ে যাচ্ছে।
ডিবিএ-র তথ্য মতে পার্শ্ববর্তী ও উন্নত দেশগুলোতে এই করের হার অনেক কম। যেমন—
ভারতে: ০.০৫%
পাকিস্তানে: ০.০০০৬৫%
সিঙ্গাপুরে: ০.০০৭৫%
হংকংয়ে: ০.০০৫৬৫%
এছাড়া মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে সিকিউরিটিজ লেনদেনের উপর কোনো উৎসে করই নেই।
ডিবিএ হিসাব দিয়ে জানায় এক লাখ টাকার লেনদেনে বাংলাদেশে উৎসে কর দিতে হয় ৫০ টাকা, যেখানে ভারতের ক্ষেত্রে ১০ রুপি, পাকিস্তানে মাত্র ৬৫ পয়সা।
ডিবিএ নেতারা অভিযোগ করে বলেন বর্তমানে শেয়ারবাজারের অবস্থা দুর্বল, এবং কোনো ব্রোকারহাউজই মুনাফা করতে পারছে না। সর্বশেষ হিসাববছরেও সব প্রতিষ্ঠান লোকসান দিয়েছে।
তবুও কর দিতে হচ্ছে যা অন্যায্য এবং আয়কর আইনের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। কারণ আয়কর সাধারণত নিট মুনাফার উপর ধার্য হওয়ার কথা।
তারা বলেন, লেনদেনের গতি বাড়াতে হলে এবং শেয়ারবাজারে টিকে থাকতে হলে এই উৎসে কর কমানো এবং সমন্বয়ের সুযোগ রাখা জরুরি।
ডিবিএ নেতারা আক্ষেপ করে বলেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার অর্থনীতির বিভিন্ন খাতে নতুন গতি এনেছে। কিন্তু শেয়ারবাজারে এখনো উপেক্ষার ছাপ স্পষ্ট।
তারা বলেন, সম্প্রতি দেশে একটি বড় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অনেক বিদেশি বিনিয়োগকারী অংশ নিলেও শেয়ারবাজার ছিল সেখানে অনুপস্থিত। কোনো বুথ বা সেমিনারে শেয়ারবাজারের অংশগ্রহণ ছিল না।
তারা বলেন অথচ বিদেশি বিনিয়োগকারীরা যখন কোনো দেশে বিনিয়োগ করেন, তখন তারা এক্সিট রুট বা বিনিয়োগ প্রত্যাহারের পথ নিয়ে ভাবেন। শেয়ারবাজারই একমাত্র জায়গা, যেখানে সহজে এক্সিট নেওয়া যায়। সুতরাং, বিনিয়োগ আকর্ষণে শেয়ারবাজারকে সামনে আনা জরুরি।
ডিবিএ নেতারা বলেন শেয়ারবাজারকে গতিশীল করতে হলে উৎসে করের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য কর সমন্বয়ের সুযোগ রাখা এখন সময়ের দাবি।
তারা আশা প্রকাশ করেন সরকার বৃহত্তর উন্নয়নের স্বার্থে শেয়ারবাজারের প্রতি গুরুত্ব দেবে এবং কর নীতিতে প্রয়োজনীয় সংস্কার আনবে।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন:
ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী
ডিবিএ ভাইস-প্রেসিডেন্ট মোঃ সাইফুদ্দিন, সিএফএ
ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন
লংকাবাংলা সিকিউরিটিজ এমডি মোঃ নাসির উদ্দিন চৌধুরী
ব্র্যাক ইপিএস সিকিউরিটিজ সিইও আহসানুর রহমান
ব্যাংক এশিয়া সিকিউরিটিজ সিইও সুমন দাস
সিটি ব্রোকারেজ এমডি আফফান ইউসুফ প্রমুখ।
কেএইচ/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে







