ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Sharenews24

ছাত্রদের চাপের মুখে সাবেক মন্ত্রীর হাতকড়া!

২০২৫ জানুয়ারি ৩১ ০৮:০২:১৫
ছাত্রদের চাপের মুখে সাবেক মন্ত্রীর হাতকড়া!

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময়ে মন্ত্রীকে হাতকড়া না পরানোয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাড়ি আটকে দেন। পরে তাদের চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকড়া পরানো হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার থেকে তাকে বের করার সময় এই ঘটনা ঘটে। লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে বিচার দাবি ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনের নেতাকর্মীরা।

গাড়িতে তোলার পর হাতকড়া না পরানোর কারণে পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে তারা গাড়ি আটকে দেয়। পরে পুলিশ বাধ্য হয়ে তাকে হাতকড়া পরিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় ঘটনার উপর মন্তব্য করে বলেন, এটি প্রমাণ করে যে পুলিশের চরিত্র এখনও বদল হয়নি। ঘৃণ্য অপরাধীদের প্রতি এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে নুরুজ্জামান আহমেদকে উঁচু নিরাপত্তার মধ্যে বের করা হয়। এ সময় আন্দোলনকারীরা তার দিকে ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, নুরুজ্জামান আহমেদকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় তার ভাগ্নের বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত সদস্য মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে