ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Sharenews24

ভারত থেকে শেখ হাসিনার ভাষণের দাবিতে ভিডিও, যা জানা গেল

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:২৯:২৩
ভারত থেকে শেখ হাসিনার ভাষণের দাবিতে ভিডিও, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি পদত্যাগ করেননি বলে মন্তব্য করেছেন। তবে, তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, এই দাবি সঠিক নয় এবং ভিডিওটি সম্পাদিত।

রিউমর স্ক্যানার অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির মধ্যে শেখ হাসিনার বক্তব্যের একটি পুরোনো ফুটেজ, যা ২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনের সময় শোনা গিয়েছিল, সেখানে নরেন্দ্র মোদির পুরোনো ফুটেজও যুক্ত করা হয়েছে। এই ভিডিওটির সাথে সম্পূর্ণ ভিন্ন ঘটনার ফুটেজ মিশিয়ে এটি তৈরিকরা হয়েছে।

অতএব, এটি একটি সম্পাদিত ভিডিও যা শেখ হাসিনার ভারত থেকে ভাষণ দেওয়ার দাবিকে ভিত্তিহীন করে তোলে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে