ঋণের সুদ কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার পরবর্তী পর্যায়ে কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার সুপারিশ করেছেন। তারা বলেছেন, ব্যবসা-বাণিজ্যের স্বার্থে ঋণের সুদহার বৃদ্ধি আর করা ঠিক হবে না। একই সঙ্গে অনিচ্ছাকৃত খেলাপিদের ঋণ নবায়নের জন্য বিশেষ সুবিধা দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তারা।
ব্যবসায়ীরা বলেছেন, বড় অঙ্কের খেলাপি ঋণের জন্য ১ শতাংশ এবং ক্ষুদ্র ও মাঝারি ঋণের জন্য ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ নবায়নের সুযোগ দেওয়ার পাশাপাশি এক বছরের গ্রেস পিরিয়ড নিয়ে ১২ বছরে পরিশোধের সুপারিশ করেছেন। তারা এর বাইরেও ডলারের জোগান স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশন (এফবিসিসিআই) প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনাসভায় এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক সভাপতি ও অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরা।
বৈঠকে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। তবে এই হার কমতে শুরু করেছে এবং সামনে এটি আরও কমানোর পরিকল্পনা রয়েছে।
ব্যবসায়ীরা আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হারকে স্থিতিশীল রাখা প্রয়োজন। তাদের মতে, সুদের হার ধীরে ধীরে কমানো জরুরি।
তারা উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে অনেক উদ্যোক্তা ঋণ পরিশোধের সামর্থ্য হারাচ্ছেন এবং এজন্য তাদের খেলাপি হয়ে পড়ছেন। সুতরাং, খেলাপি ঋণ নবায়নে বিশেষ সুবিধা দেওয়া জরুরি।
ছোট ও মাঝারি শিল্পের জন্য ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি এসএমই এবং কৃষি খাতের জন্য বিশেষ সহায়তা প্রদানের প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা। তারা ব্যাংকগুলোর ঋণসীমা বৃদ্ধিরও আবেদন করেছেন, যাতে উদ্যোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ পেতে পারেন, বিশেষ করে ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে।
সভায় ব্যবসায়ীরা এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য সুবিধা সম্প্রসারণের কথা বলেন এবং কৃষি খাতে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এই খাতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ ৫ শতাংশ সুদে বিতরণের প্রস্তাব দেন।
এমনকি, ব্যাংকিং উন্নয়নের জন্য নারীদের সহায়তার জন্য কার্যকর হেল্পডেস্ক প্রতিষ্ঠা এবং জামানতহীন ঋণের সুবিধা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। এসব সুপারিশের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ উন্নত করায় জোর দেওয়া হয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার












.jpg&w=50&h=35)
