×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৫ জানুয়ারি ২৬ ২০:৩৬:৩৪
বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ৩০ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৯ টাকা ৩৮ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১০৪ টাকা ৯৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১২ টাকা ৭৯ পয়সা।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে