ব্যাংকিং সুবিধার দাবি নিয়ে সংবাদ সম্মেলনে আসছে বেক্সিমকো
নিজস্ব প্রতিবেদন: কাঁচামালের সংকটের কারণে ‘লে-অফ’ ঘোষণা করেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।আগামীকাল বৃহস্পতিবার (বেলা সাড়ে ১১টায়) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসছে বেক্সিমকো।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানিতে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।
বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন, তাঁর গ্রেপ্তারের পর থেকে গ্রুপটির অধিকাংশ উদ্যোক্তা আড়ালে থেকে কোম্পানি পরিচালনা করছেন।
সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে জানতে চাইলে বেক্সিমকো লিমিটেডের মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসন বিভাগের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, “কাঁচামালের সংকটের কারণে আমরা এলসি খুলতে পারছি না। কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে এলসি সুবিধা চালু করার দাবি জানাচ্ছি সরকারের কাছে।”
তিনি বলেন, “যদি ব্যাংকিং সুবিধা সচল হয়, তবে আমরা কারখানা পুনরায় খুলতে পারব।”
বেক্সিমকো লিমিটেড জানায়, জানুয়ারির ৩০ তারিখ পর্যন্ত লে-অফ ঘোষণা করা হয়েছে। এর আগেই তারা কারখানা খুলতে এলসি চালুর দাবি করছে।
উল্লেখ্য, বেক্সিমকো লিমিটেডসহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকসও শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং এই দুটি কোম্পানির উৎপাদন বর্তমানে সচল রয়েছে।
সালমান এফ রহমান এখন কারাগারে এবং বেক্সিমকো গ্রুপের পরিচালকদের বেশিরভাগই আত্মগোপনে রয়েছেন। অনেক কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ থাকায় এলসি খুলতে পারছে না, ফলে তারা নগদ অর্থের সংকটে পড়েছে।
এই অবস্থার মধ্যে, বেতন না পাওয়ার কারণে বেক্সিমকোর বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে সরকার তিন মাসের বেতনের ব্যবস্থা করে দেয়। এরপর কোম্পানিগুলোর কর্মসংস্থান নিয়ে সরকারের উপদেষ্টা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়।
কমিটি মুনাফায় থাকা কোম্পানিগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়। ওই প্রেক্ষাপটে, গত ১ জানুয়ারি তালিকাভুক্ত তিন কোম্পানিতে ২৫ জন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি।
বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। সালমান এফ রহমান ২০০৯ সাল থেকে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
বেক্সিমকো গ্রুপ ১৯৭২ সালে সালমান এবং তাঁর ভাই আহমেদ সোহেল এফ রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিভিন্ন খাত যেমন ওষুধ, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক, হোটেল, প্রকৌশল এবং মিডিয়া ইত্যাদিতে ব্যবসা পরিচালনা করছে। তবে, সরকারের পতনের পর গ্রুপটির ভবিষ্যত নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।
মামুন/
পাঠকের মতামত:
- মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
- বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- গভর্নরের সাক্ষাৎ না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে: আমিরুল হক
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬











