ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Sharenews24

মঙ্গলবার সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ১৭ ০০:২২:১৪
মঙ্গলবার সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতেআগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার এই সফর ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত হবে।

ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো "শেপিং দ্য ইন্টেলিজেন্ট এইজ"। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, প্রধান উপদেষ্টা এই সম্মেলনে বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন।

তিনি আশা প্রকাশ করেন যে, প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন সরকার, রাষ্ট্রপ্রধান এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে