ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Sharenews24

প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত জানালেন টুকু

২০২৫ জানুয়ারি ১৬ ১১:৩৭:১৬
প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত জানালেন টুকু

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জানিয়ে দিয়েছে যে, তারা অন্তর্বর্তী সরকারের ডাকা জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে অংশ নেবে না। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন অন্তর্বর্তী সরকার, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকটি আজ বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি এ বৈঠকে অংশ নেবে না বলে দলটির নেতা জানিয়েছেন।

এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে বৈঠকের বিষয়ে তথ্য জানানো হয়। বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর ঐকমত্য সৃষ্টি করা।

এ বিষয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "এই বৈঠকের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে, যা সরকারের ঘোষণাপত্র জারির সময় এবং প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেবে।"

জুলাই ঘোষণাপত্রটি গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হবে এবং সব রাজনৈতিক দলের মতামত নিয়ে এটিকে চূড়ান্ত করা হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে