ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

হারবাল ডিভিশন চালু করবে নাভানা ফার্মা

২০২৫ জানুয়ারি ১৫ ১৯:০৪:৫৯
হারবাল ডিভিশন চালু করবে নাভানা ফার্মা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস নিজেদের উৎপাদন কেন্দ্রে হারবাল ডিভিশন বা ভেষজ বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ১০ হাজার বর্গ ফুটের এই ভেষজ উৎপাদন বিভাগ তৈরি করবে কোম্পানিটি।

হারবাল ডিভিশন কেন্দ্রচালু করতে কোম্পানিটির ব্যয় হবে ২০ কোটি ৮৫ লাখ টাকা। এই অর্থ কোম্পানির অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস হতে বিনিয়োগ করা হবে।

এই বিভাগ চালুর প্রথম বছর থেকে ৪০ কোটি টাকা আয় হবে বলে ধারণা করছে নাভানা ফার্মা। প্রকল্পটির বাস্তবায়নে পাঁচ বছরের মতো সময় লাগতে পারে। মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে