টিউলিপের পর এবার তার বোনের উপহার পাওয়া ফ্ল্যাটের সন্ধান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের পাওয়া ফ্ল্যাট নিয়ে বিতর্কের পর এবার তার ছোট বোন আজমিনা সিদ্দিক রুপন্তি-এর নামে উপহার দেওয়া আরেকটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।
ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানে উঠে এসেছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠদের মাধ্যমে লন্ডনের বিলাসবহুল এলাকায় টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যরা ফ্ল্যাট পেয়ে বিতর্কিত হয়েছেন।
ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশ করেছে, লন্ডনের কিংসক্রস এলাকায় টিউলিপ সিদ্দিককে একটি ব্যয়বহুল ফ্ল্যাট উপহার দেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী আবদুল মোতালিফ। ব্রিটেনের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথি থেকে এই তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রুপন্তিকে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোড-এ একটি ফ্ল্যাট উপহার দেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি, যিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন।
২০০৯ সালে মঈন গনি ফ্ল্যাটটি আজমিনার নামে হস্তান্তর করেন, তবে ভূমি রেজিস্ট্রি নথিতে কোনো আর্থিক লেনদেনের উল্লেখ নেই। জানা গেছে, আজমিনা যখন ১৮ বছর বয়সে অক্সফোর্ডে পড়াশোনা শুরু করেছিলেন, তখন তিনি এই ফ্ল্যাটটি উপহার পেয়েছিলেন।
ফ্ল্যাটটি প্রথমে আজমিনার নামে থাকলেও পরে সেখানে টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন। তবে ঠিক কখন তিনি সেখানে বসবাস শুরু করেছেন, তা স্পষ্ট নয়। ২০১২ সালের ডিসেম্বরে তিনি ওয়ার্কিং মেনস কলেজ এর পরিচালক হিসেবে নিযুক্ত হন এবং তার ঠিকানা হিসেবে এই ফ্ল্যাটটি তালিকাভুক্ত হয়।
২০১৪ সালের জানুয়ারিতে তিনি ক্যামডেন আর্টস সেন্টার এবং মার্চ ২০১৪-এ হ্যাম্পস্টেড ওয়েলস অ্যান্ড ক্যাম্পডেন ট্রাস্ট নামক অলাভজনক প্রতিষ্ঠানের ট্রাস্টি হিসেবে একই ঠিকানা ব্যবহার করেন।
২০১৬ সালের শেষে, টিউলিপ সিদ্দিক-এর স্বামী ক্রিশ্চিয়ান পার্সিওও এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করতে শুরু করেন, তখন টিউলিপ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এর লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০২১ সালে, আজমিনা সিদ্দিক ফ্ল্যাটটি ৬ লাখ ৫০ হাজার পাউন্ড এ বিক্রি করেন।
এই বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করেছিলেন।
কেএইস/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













