×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ডিসেম্বর ২৭ ১০:৫১:৩৬
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: খ্রিষ্টান ধর্মালম্বীদের বড় দিন উপলক্ষে বিদায়ী সপ্তাহের বুধবার (২৫ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর) চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১০১টির দর বেড়েছে, ২৫০টির দর কমেছে, ৪৫টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৫.৬৫ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ১৩.৯৪ শতাংশ, পিপুলস লিজিংয়ের ১১.৫৪ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ১১.২৪ শতাংশ, যমুনা অয়েলের ১০.২৭ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ১০.০০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, আইসিবি ইমপ্লয়েজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের ৯.০৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৯৬ শতাংশ এবং বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডস লিমিটেডের ৮.৪১ শতাংশ শেয়ার দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে