×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না এমডি মনিরুল মওলাকে

২০২৪ ডিসেম্বর ২৪ ১৭:১০:৫১
ইসলামী ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না এমডি মনিরুল মওলাকে

নিজস্ব প্রতিবেদক : এস আলমকে নতুন করে সহায়তার তথ্য ফাঁস হওয়ায় ব্যাংক জালিয়াতিতে এস আলমের প্রধান সহযোগী হিসেবে পরিচিত মুহাম্মদ মনিরুল মওলাকে ইসলামী ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না কর্মকর্তারা।

বৃহস্পতিবার কিছু কর্মকর্তা তাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেন। রোববার থেকে তিনি আর অফিসে আসছেন না। বাসায় আছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্যের জন্য তাকে মোবাইল ফোন কল করেও পাওয়া যায়নি। ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকেও পাওয়া যায়নি।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে উঠেন মনিরুল মওলা। শুরুতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। আর ২০২০ সালের ডিসেম্বরে তাকে এমডি পদে নিয়োগ দেয় এস আলম মনোনীত পর্ষদ। সরকার পরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদে পরিবর্তন হলেও এমডি পদে বহাল আছেন মুনিরুল মওলা।

এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে