লোকসানের পাল্লা আরও ভারি হচ্ছে বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক : কোনো ভাবেই দাঁড়াতে পারছে না দেশের শেয়ারবাজার। একদিন উত্থান হলেও পরের কয়েকদিন টানা পতন। এভাবেই চলছে দেশের শেয়ারবাজার। আগের কর্মদিবস কিছুটা উত্থান হলেও রোববার (২২ ডিসেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। এই পতনে লোকসানের পাল্লা আরও ভারি হচ্ছে বিনিয়োগকারীদের।
এর আগে গত বৃহস্পতিবার উত্থান হয়েছিল শেয়ারবাজারে। ওই দিন সূচক ১৩ পয়েন্ট বেড়েছিল। তবে আজ ২৫ পয়েন্ট সূচক হারিয়ে যায় শেয়ারবাজার থেকে। উত্থান হলেও আগের দিন দুই শতাধিক কোম্পানির দর কমেছিল। আর আজ পৌনে তিন শতাধিক কোম্পানির দর কমেছে। আগের দিন বিনিয়োগকারীরা ৬০ কোটি টাকা হারিয়েছিল। তবে আজ পতন হলেও শেয়ারবাজারে ফিরেছে এক হাজার ৬৬৮ কোটি টাকা।
এদিন সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। বেলা ১১টা ২২ মিনিট পর্যন্ত উত্থানের মধ্যে থেকেই লেনদেন হচ্ছিল শেয়ারবাজারে। তবে বেলা ১১টা ২৩ মিনিটের দিকে সূচক পতনে নেমে যায়। এরপর আর কখনো উত্থানে ফিরে আসেনি সূচক এবং পতনেই শেষ হয় শেয়ারবাজারের লেনদেন।
জানা যায়, শনিবার এক বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দোষ আছে। তিনি আরো বলেন, আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনছেন, যার কোনো অস্তিত্ব নেই। অথচ এ শেয়ার মহা আনন্দে কিনছেন। নূন্যতম কোনো মূল্য নেই, এগুলো কয়েক দিন পরই ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে। এজন্য একটু কষ্ট করতে হবে। আমি বিনিয়োগকারীদের দায়ী করছি না। শেয়ারবাজারের প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দোষ আছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, অর্থমন্ত্রী সঠিক কথাই বলেছেন। শেয়ারবাজারের অস্থিরতার পেছনে প্লেয়ার এবং রেগুলেটরদের ভূমিকা রয়েছে। বাজারকে স্থিরতায় ফিরাতে রেগুলেটরদের সঠিকভাবে কাজ করতে হবে। এছাড়া জেড ক্যাটাগরি নিয়ে অর্থ উপদেষ্টা যা বলেছেন তাও একদম সঠিক। বাজারে জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে সব সময়ই কারসাজি হয়ে থাকে। অস্তিত্বহীন শেয়ারে বিনিয়োগে ঝুঁকি থাকে এটা বারবার বলার পরও এক শ্রেণীর বিনিয়োগকারীরা এই শেয়ার থেকে অল্প সময়ে এবং অধিক মুনাফা তোলার আশায় বিনিয়োগ করে থাকেন। যা উচিৎ নয়। এসব মানসিকতা পরিহার করে বাজারকে সঠিক ধারায় রাখতে ভালো এবং মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে হবে।
রোববারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৫.১৯ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩.১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা। আজ লেনদেন ২৬ কোটি ৬৮ লাখ টাকার বা ৭ শতাংশ কমেছে।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৬টির বা ১৬.৭৯ শতাংশের, কমেছে ২৮১টির বা ৭১.৫০ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪৬টির বা ১১.৭০ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টির, কমেছে ১১০টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৬৮ পয়েন্টে।
এস/
পাঠকের মতামত:
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা












