×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইপিএস প্রকাশ করবে দুই কোম্পানি

২০২৪ ডিসেম্বর ১৭ ১১:২৯:৫৯
ইপিএস প্রকাশ করবে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ইপিএস প্রকাশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো : ইন্দোবাংলা ফার্মা এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস।

জানা গেছে, উভয় কোম্পানির বোর্ড সভা আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইন্দোবাংলা ফার্মার বোর্ড সভা বিকাল ৪টায় এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুইটির মধ্যে ইন্দোবাংলা ফার্মার বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিক এবং পিপলস লিজিংয়ের বোর্ড সভায় ৩১ মার্চ ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩০ জুন ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিক প্রকাশ করা হবে।

এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে