×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

এসআইবিএল’র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

২০২৪ ডিসেম্বর ১০ ২২:২৮:৪৭
এসআইবিএল’র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের কেরানীগঞ্জ শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর একটি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত, কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও মোহাম্মদ শোয়েব এফসিএ, শরী’আহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মিসেস সামিয়া তাহসিন।

সমাবেশে দুই শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত উপস্থিত গ্রাহকদের ব্যাংকের সঙ্গেই থাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি।" চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সোশ্যাল ইসলামী ব্যাংক পূর্বের অবস্থানে ফিরে আসতে সক্ষম হয়েছে এবং বর্তমানে তারা এলসি খোলা, আরটিজিএস, ইএফটিএন, রেমিট্যান্স, অনলাইন ও এটিএমসহ সকল ব্যাংকিং সেবা প্রদান করছে।তিনি গ্রাহকদের প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকের উপর আস্থা রেখে পূর্বের মতোই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে