×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

২০২৪ ডিসেম্বর ০১ ১৫:৪৯:৩৯
ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডটি হবে পঞ্চম মুদারাবা রিডেম্বরল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।

ব্যাংকটির টিয়ার-২ মূলধন বৃদ্ধি এবং ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতেই এই বন্ড ইস্যু করা হবে। এতে ১০ হাজার ইউনিট থাকবে, যার প্রতিটির মূল্য পাঁচ লাখ টাকা।

২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর ঘোষণার পর এই অনুমোদন দেওয়া হলো।

এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে