×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ নভেম্বর ২৮ ১৫:১৭:১৩
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১৯৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা ৬.৩২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা ৬০ পয়সা বা ৫.১০ শতাংশ।

আর ৯০ পয়সা বা ৪.৭৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আমান কটন ফাইব্রাস লিমিটেডের।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এটলাস বাংলাদেশের ৪.১৩ শতাংশ, জুট স্পির্নার্সের ৪.৫৩ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৩.৯৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৫০ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ৩.৪৭ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর ৩.২২ শতাংশ কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে