২০ ঋণখেলাপির বিরুদ্ধে রাস্তায় ব্যাংক কর্মীরা
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা চট্টগ্রামে ‘অবস্থান কর্মসূচি’ পালন করে ঋণখেলাপি ২০টি শিল্পপ্রতিষ্ঠানের তালিকা জনসম্মুখে তুলে ধরেছেন। এদের কাছে ঋণ বাবদ সুদ-আসল মিলিয়ে ব্যাংকটির পাওনা প্রায় দেড় হাজার কোটি টাকা।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ নিয়ে ফেরত না দিয়ে এসব শিল্পপতিদের অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। খেলাপি ঋণ আদায় করতে না পেরে সামাজিকভাবে যাতে তারা অসম্মানের মুখোমুখি হন, সেজন্য ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মীরা।
সোমবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘অগ্রণী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম সার্কেল’র ব্যানারে শ’খানেক কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এতে চট্টগ্রাম সার্কেলের অধীন ব্যাংকটির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন।
ব্যাংকটির চট্টগ্রাম সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক আনোয়ারুল হক গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম অঞ্চলে ব্যাংকটির মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৮৯০ কোটি টাকা। এর মধ্যে ২০টি শিল্প প্রতিষ্ঠানের কাছে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৪৭০ কোটি টাকা। বাকি প্রায় ৪০০ কোটি টাকার অধিকাংশই কৃষিঋণ, যা চট্টগ্রাম জেলা ও তিন পার্বত্য জেলায় বিতরণ করা হয়েছে।
তিনি জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ঋণ নেওয়া হয়েছে। আমরা ব্যাংকের স্টাফরা অসহায় ছিলাম। রাজনৈতিকভাবে প্রভাবশালী লোকজন ওপরমহলে তদবির করে, অনেকসময় আমাদের ওপর প্রভাব খাটিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ দিতে বাধ্য করেছিলেন। কিন্তু যে ২০টি শিল্প প্রতিষ্ঠানের নাম আমরা প্রকাশ করেছি, তারা সঠিক সময়ে ঋণগুলো ফেরত না দেয়ায় এখন পর্যন্ত পাওনা দাঁড়িয়েছে ১৪৭০ কোটি টাকা।
তিনি বলেন, ‘হিসেবে এটা আরও বেশি। আমরা রি-শিডিউল করে দেড় হাজার কোটি টাকার মতো নথিপত্র থেকে বাদ দিয়ে বাকি টাকা আদায়ের চেষ্টা করছি। কিন্তু সেটাও তারা দিচ্ছে না। শুনেছি, ঋণ পরিশোধ না করে অনেকে কানাডায় গিয়ে বাড়িঘর করে সেখানে বসবাস করছে। এদিকে, ঋণের টাকা আদায় করতে না পেরে আমাদের নানাধরনের চাপের সম্মুখীন হতে হচ্ছে। অথচ আমরা তো নিজেদের প্রয়োজনে তাদের ডেকে এনে ঋণ দিইনি, আমরা দিতে বাধ্য হয়েছিলাম।’
ঋণ আদায়ে অবস্থান কর্মসূচির বিষয়ে আনোয়ারুল হক বলেন, আমরা বারবার তাগাদা দিয়েছি, মামলা করেছি। আমাদের পক্ষ থেকে আর কী করতে পারি! সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঋণ আদায়ের কৌশল হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছি। তারা যাতে সামাজিকভাবে হেয় হন, তাদের মধ্যে যেন বোধোদয় হয় যে, ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা, এগুলো ফেরত দেয়া উচিত।
তিনি আরও বলেন, এসব লোকজন ব্যাংকের টাকা মেরে ফুটানি দেখায়, পাজেরো গাড়ি হাঁকিয়ে ঘোরে, লোকজন দেখে ভাবেন, ও মারে- অনেক বড় শিল্পপতি! আবার এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে দান-খয়রাতও করে, মানুষের কাছে দানবীর সাজে। অথচ বছরের পর বছর ধরে তারা ব্যাংকের টাকাগুলো পরিশোধ করছে না, একেকজনের যে পরিমাণ লোন, পাল্লায় তুলে দশবার মাপলেও সেটার সমান হবে না।
শাখা থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়া শিল্পপ্রতিষ্ঠানের নাম লেখা ব্যানার নিয়ে মানববন্ধনে হাজির হন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। মূল ব্যানারে চট্টগ্রামের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠান ও দু’জন শিল্পপতির নাম উল্লেখ ছিল।
প্রতিষ্ঠানগুলো হল- সাদ মুসা ফেব্রিক্স লিমিটেড (ইউনিট-১ ও ২), মেসার্স জয়নাব ট্রেডিং কোম্পানি লিমিটেড, যার ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মাহমুদ, মেসার্স ম্যাক শীপ বিল্ডার্স, যার চেয়ারম্যান মো. আলা উদ্দীন, সিএসএস করপোরেশন (বিডি) লিমিটেড, ইন্ট্রাকো সিএনজি লিমিটেড, সামানাজ সুপার অয়েল, স্টার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স আরাফাত ষ্টীল ইন্ডাস্ট্রিজ, মেসার্স মিসম্যাক শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ, মেসার্স সিদ্দিক ট্রেডার্স, মেসার্স এফ এন্ড এফ শীপ রিসাইক্লিং, মেসার্স মাহী ফিস প্রসেসিং লিমিটেড, এম রহমান ভিটা, এপিটি ফ্যাশন, শফিক ষ্টীল, রুবাইয়া ভেজিটেবল, মেসার্স স্টিল কন্সেপশন সী ফুড লিমিটেড, মেসার্স বাংলাদেশ ইলেকিট্রিসিটি মিটার কোম্পানি লিমিটেড, দোভাষ শিপিং লাইনস এবং মেসার্স হাসান এন্টারপ্রাইজ।
তারিক/
পাঠকের মতামত:
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













