×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ নভেম্বর ২৪ ১৪:৫৭:২৯
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২২৮টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ১৩.৯৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৩ শতাংশ।

আর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৪৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্কয়ার টেক্সটাইলস পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্সের ৮.৮৮ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৭.৬১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৭১ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৬.২০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৬ শতাংশ এবং উসমানীয়া গ্লাস সিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার দর ৫.৬৬ শতাংশ কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে