ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬

এক্সিম ব্যাংকের বন্ড অনুমোদন

২০২৪ নভেম্বর ১৯ ২০:৩৮:৪৭
এক্সিম ব্যাংকের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির (এক্সিম ব্যাংক) ২৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল এবং অবসায়নযোগ্য ফ্লোটিং রেট সুবর্ডিনেটেড বন্ড। প্রস্তাব ট্রাষ্টি রেজিস্টিশন সনদ জমা দেওয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করেছে। বন্ডটির কুপন রেট রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে।

এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লক্ষ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তিক শক্তিশালী করা হবে। বন্ডের ট্রাষ্টি হিসাবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে