‘সবচেয়ে বড় স্বৈরাচারী ও বিধ্বংসী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক’
নিজস্ব প্রতিবেদক : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ – এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বড় স্বৈরাচারী ও বিধ্বংসী প্রতিষ্ঠান।
রোববার (১৭ নভেম্বর) ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার: অন্তর্বর্তী সরকারের এজেন্ডা' শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
আবদুল আউয়াল বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বৈরাচারী আচরণ বাণিজ্যিক ব্যাংকগুলো ধ্বংস করার জন্য দায়ী। সংস্কারের প্রথম পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকে নতুন করে তৈরি করতে হবে।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেন, ‘সবাই সংস্কার সংস্কার করছে। কিন্তু কে এটা করবে? অন্তর্বর্তী সরকার? এটা চলমান একটি প্রসেস, স্বল্প সময়ে একটি রাষ্ট্রের পুরো সংস্কার হতে পারে না। আমি ৮০-র দশক থেকে দেখে আসছি; আজকের এই আলোচিত সমস্যাগুলো সমাধান হচ্ছে না।’
সবকিছুর আগে রাজনৈতিক সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্যথায় চল্লিশ বছরে যা সম্ভব হয়নি— ভবিষ্যতেও হবে না। দুর্নীতিবাজরা রিফর্ম করলে সেটা থেকে সুফল পাওয়া যাবে না। গত ১৩ বছর রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে একটি বিশেষ গোষ্ঠী তাদের সুবিধা নিয়েছে। তাই সবার আগে রাজনীতির সংস্কার করতে হবে।
এ সময় সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম এর উদ্দেশ্যে তিনি বলেন, কিছু ব্যাংক বন্ধ করার কথা বলেছেন। আমি এখানে দ্বিমত করব, ঢালাওনভাবে ব্যাংক বন্ধ করা্র কথা বলা যাবে না।ব্যাংকিং সেক্টরে কেউ দুর্নীতি করলে তার বিচার করতে হবে, তবে ঢালাওভাবে ব্যাংক বন্ধ করার কথা বলা যাবে না।
সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আর সংলাপটি সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার, বিকেএমইএ'র নির্বাহী সভাপতি ফজলী শামীম এহসান, ডিসিসিআই'র সভাপতি আশরাফ আহমেদ ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। বাইরে থেকে আসা অন্তত ১৭টি সিস্টেম পরিবর্তন করা প্রয়োজন। এখন কিভাবে মেকানিক্যাল সিস্টেম পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে আমাদের রাজনৈতিক এবং জনগণের ঐক্যমতে শক্তি দরকার। না হলে জনসাধারণের কাছে ভুল মেসেজ যাবে। আমরা পুরো সরকার ব্যবস্থার সংস্কৃতিক পরিবর্তনের কথা বলছি।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিগত সরকারের সময় নেওয়া ১০০টি অর্থনৈতিক জোন কোনভাবেই একসাথে রান করা সম্ভব নয়। এখানে যে ধরনের অবকাঠামো গত উন্নয়ন করা দরকার সেটা তো সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা কমিয়ে আনবো। কমিয়ে ১০টি বা তারও কম নিয়ে কাজ করা যায় কিনা; সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে।
এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে দেশের বিশ্বাসযোগ্য থাকতে হবে। এনবিআর বলতেছে ট্যাক্স ২৫ শতাংশ কিন্তু উৎপাদনকরীদের অনেক ক্ষেত্রেই ৪৫ শতাংশের বেশি টেক্স দিতে হচ্ছে। আমাদের অবশ্যই কাঠামোগত পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আমরা যেন মিডেল ইনকাম ট্রাপে পড়ে না ক্ষতিগ্রস্ত হয় তা লক্ষ্য রেখে রিফর্ম করতে হবে। এটার জন্য কোরিয়া মডেল ফলো করা যেতে পারে।
সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি থেকেই মূল সমস্যা শুরু হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ঘুষের ওপর ঘুষ চলে। বিশেষ করে- করের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এনবিআরকে ভিন্ন ভিন্ন পলিসি দিয়ে দুর্নীতি কমানো সম্ভব। এ বিষয়ে আরও একটি প্রোগ্রাম করা যেতে পারে। দুর্নীতি কমানোর জন্য সৎ মানুষ থাকলেই হবে না। সততার পাশাপাশি ইতিবাচক মানসিকতা জরুরি।
তারিক/
পাঠকের মতামত:
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













