×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ নভেম্বর ১৮ ০০:০০:০০
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে ১৮৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৭.২৬ শতাংশ।

আর ৪৬ টাকা ৩০ পয়সা বা ৬.৯০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রেনউইক যজ্ঞেস্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৬.৮১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৬.৪৮ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৪৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.১৫ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৫.৬৩ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ৫.৬ শতাংশ এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র শেয়ার দর ৫.৫৫ শতাংশ কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে