×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ নভেম্বর ০৮ ১১:১৮:৩৩
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৩-০৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ২৫৪টির দর বেড়েছে, ১১১টির দর কমেছে, ২৯টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১০.৫৩ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডসের ৮.৫৮ শতাংশ, শামপুর সুগার মিলসের ৮.১৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৭.৮৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৩২ শতাংশ, রেউইক যজ্ঞেস্বরের ৭.২৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৬.৯৮ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৬.৯৮ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ৬.৯৯ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৬.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে